1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
Title :
জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা মাউলীতে আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট জাতীয় সংসদ ভবনে সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পীকারের সাথে গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন (গ্যাটজা)-এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রূপপুরের দ্বিতীয় ইউনিটে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, অনলাইনে ও এসএমএসে যেভাবে জানবেন বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় সব নির্দেশনা একীভূত করল কেন্দ্রীয় ব্যাংক সিলেটে হামে মৃত্যু ২০৫ জনের, হাসপাতালে ভর্তি আরও ১৩৬ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ওরিয়ন ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ওরিয়ন ইনফিউশন

কুমিল্লা দাউদকান্দিতে নোহা গাড়িতে মিললো ১২০ কেজি গাঁজা, গ্রেপ্তার-২

  • আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৩.১৬ পিএম
  • ১৮২ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দির পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় একটি নোহা গাড়িতে তল্লাশি চালিয়ে ১২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় মেঘনা-গোমতী টোল প্লাজার কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশির সময় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন,নীলফামারীর জলঢাকা উপজেলার তিলাই এলাকার তরিকুল ইসলাম রাজন (৩১) এবং সিলেটের মোগলাবাজারের হরগৌরী এলাকার ফরহাদ হোসেন ওরফে রাহাত (৩০)।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় মেঘনা-গোমতী টোল প্লাজার কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালানোর সময় সন্দেহজনক একটি নোহা গাড়ি থামানো হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ১২০ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় গাঁজাসহ গাড়িটি জব্দ এবং দুই যাত্রীকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা গাড়িটির নম্বর চট্ট মেট্রো-চ-৫১-১২২৪।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তার তরিকুল ইসলাম রাজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com