1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
Title :
সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক কুমিল্লা দাউদকান্দিতে নোহা গাড়িতে মিললো ১২০ কেজি গাঁজা, গ্রেপ্তার-২ লাইসেন্সবিহীন মেলাঞ্জ ইয়ার্ন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে পণ্য সরবরাহের অনুমতি আগস্টে রেমিট্যান্স এল ২৯৬ কোটি ডলার, প্রবৃদ্ধি প্রায় ২৩ শতাংশ স্থানীয় নির্বাচন: ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ আগস্টে বাংলাদেশের পণ্য রপ্তানি বেড়েছে ১৩.১৪ শতাংশ দল শক্তিশালী তো সরকার শক্তিশালী: কুমিল্লায় পূর্তমন্ত্রী কালিয়ায় উপজেলা ভূমি অফিসের কর্মচারীর মাসুমের  বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ সিলেট ওসমানী বিমানবন্দরে ৮ বছর বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইটের অবতরণ ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত, ৪ কোটি পর্যন্ত কর দশমিক ৫%

আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী

  • আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৫.২৮ পিএম
  • ৯৪ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: আগামী দিনে বাংলাদেশের কৃষিপণ্যই প্রধান রপ্তানিযোগ্য পণ্য হবে বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুমিল্ল শিল্পকলা একাডেমিতে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আরও বলেন ‘কৃষির উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে। কৃষকের উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন; এ সরকার তা-ই করার জন্য মানসিকভাবে প্রস্তুত আছে। আগামী দিনে বাংলাদেশের কৃষক তার উৎপাদিত পণ্যে ন্যায্য মূল্য পাবে। এতে করে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। তাই আমাদের সরকারের প্রতিজ্ঞা। আগামীদিনে কৃষিপণ্য হবে বাংলাদেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য।’

বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান; যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। দেশের কল্যাণের জন্য জীবন-প্রাণ উৎসর্গ করেছেন। তার মৃত্যুর পরে ভাঙ্গা সুটকেস এবং একাউন্টে সাড়ে ৩শ’ টাকা পাওয়া গিয়েছিলো। আমরা সেই জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি।

বিএনপির প্রতিটি নেতা-কর্মীকেই সেই আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণের কথা ভাবতে হবে।

তিনি বলেন, আপনি যে নেতার রাজনীতি করেন, তার চরিত্রের সঙ্গে আপনার চরিত্র কতটুকু মিল আছে; তা খেয়াল করে দেখবেন। আপনার মুখের কথা, অন্তরের কথা এবং মাথার চিন্তা যেন এক হয়। তাহলে দেশ সুন্দর হবে, সরকার প্রসংশিত হবে। জনগণ বারবার ভোট দিয়ে ক্ষমতায় আনবে। মনে রাখতে হবে এবং প্রজন্ম অনেক সচেতন। তারা আপনার কথা ও কাজের রূপ বাস্তবে দেখতে চায়। আমাদের পবিত্র দায়িত্ব আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া এমপি, সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়াসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভা পরিচালনা করেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com