1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Title :
আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর ম্যাডস্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’ উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন প্যাকেজে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি, সাথে এসেছে টেকনো ক্যামন এয়ার

কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০

  • আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৫.২৪ পিএম
  • ৫২ Time View

এ.কে পালাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ হাজার ৭৭০ পিস ইয়াবা ও ৯ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দিক-নির্দেশনায় এবং কুমিল্লার পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলার সব থানার পুলিশ এসব অভিযান পরিচালনা করে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে মোট ৫৭টি বিশেষ অভিযান চালানো হয়। এসব অভিযানে ৬ হাজার ৭৭০ পিস ইয়াবা ও ৯ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধারসহ ৫০ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পাশাপাশি মোবাইল কোর্ট ও বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (Summary Trial)-এর মাধ্যমে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহ বিস্তার রোধ, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

মাদক ব্যবসায়ী ও সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com