বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২
  • ১৬৮ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ৮৩৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২ কোটি ৭৮ লাখ টাকা বেশি। গতকার ডিএসইতে ৮৩৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৮৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪০১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৫০ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৫৯ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৩০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS