শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডিএসইতে সূচকের উত্থান, তবুও কমল ৭৩৭ কোটি টাকার বাজার মূলধন বিদায়ী সপ্তাহে ডিএসইতে দর পতনের শীর্ষে আশুগঞ্জ পাওয়ার স্টেশন বিদায়ী সপ্তাহে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকারস বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স মায়ের ডাকের লাবনীর বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ ফেসবুক কে নিরাপদ করতে সরকারের কাছে টিক্যাবের ৫ দাবি বাংলাদেশে এলো টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’ বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে বয়সসীমা বাতিল, সংসদে বিল পাস ইমাম আলী খামেনির মৃত্যুর ৪০তম দিনে ঢাকায় বিক্ষোভ সাম্রাজ্যবাদী মার্কিনী- ইহুদিদের পণ্য বর্জন করুন: মুহাম্মদ আতা উল্লাহ খান

মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপে সংরক্ষণ করা যাবে প্রয়োজনীয় বার্তা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২
  • ১৪৮ Time View

নতুন সুবিধা এসেছে মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে। এখন থেকে প্রয়োজনীয় মেসেজ সেভ করে রাখতে পারবেন এর ব্যাবহারকারীরা। অনেক সময়ই হোয়াটসঅ্যাপে ঠিকানা, ফোন নম্বর বা কোনো জরুরি তথ্য পাঠানো হয়। বহুদিন পরেও সেগুলো কাজে লাগে। স্বয়ংক্রিয়ভাবে সেসব মেসেজ মুছে গেলে ব্যবহারকারীরা কিছুটা ঝামেলায় পড়তে পারেন। এজন্য জরুরি বার্তাগুলো সেভ করে রাখলে খুবই সুবিধা হয়।

এবার থেকে সেসব জরুরি বার্তা সেভ করে রাখা যাবে। এর আগে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনে এই সুবিধা দেওয়া হয়েছিল। এবার থেকে সব ব্যবহারকারীই এই সুবিধা পাবেন।

সম্প্রতি ডবলুবেটাইনফোর পক্ষ থেকে একটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, কন্ট্যাক্ট ইনফরমেশন একটি বিশেষ সেকশন থাকছে ‘কিপট মেসেজেস’ নামে। এখানেই সংরক্ষিত থাকবে সেই সব মেসেজ যা মুছে যাওয়ার আগে আপনি সেভ করেছেন।

মূলত হোয়াটসঅ্যাপের আরেক ফিচার ডিসঅ্যাপেয়ারিং মেসেজের জন্যই এসেছে এই ফিচার। ডিসঅ্যাপেয়ারিং মেসেজের মাধ্যমে ব্যবহাকারী যে কোনো কথোপকথন মুছে ফেলতে পারবেন। এই ফিচার অন রাখলে স্বয়ংক্রিয়ভাবে সাত দিনের মধ্যে সব মেসেজ মুছে যায়।

এতে অনেক ব্যবহারকারীই সমস্যায় পড়তে পারেন। অনেক সময় দরকারি মেসেজও মুছে যাচ্ছে। যা পড়ে আয় খুঁজে পাওয়াও যায় না। তাই ব্যবহারকারীর দরকারি কোনো মেসেজ থাকলে তা এখন সেভ করে রাখতে পারবেন। ডিসঅ্যাপেয়ারিং মেসেজের অসুবিধা নিয়েই কাজ করছিল হোয়াটসঅ্যাপ। সেই সমস্যার সমাধান হিসেবেই এই ফিচার নিয়ে এলো প্ল্যাটফর্মটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS