1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
Title :
তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা ! চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন দুর্ঘটনায় আহত মোহনা টেলিভিশন রিপোর্টার তুহিনের পাশে বিএনপির নেতা রহমাতুল্লাহ তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’

টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা !

  • আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৯.৪৯ পিএম
  • ৪৭ Time View

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে পারিবারিক কলহের জেরে চার বছরের শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আনাইতারা ইউনিয়নের ধুবুরিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- ওই গ্রামের রাজমিস্ত্রি রাজীব হোসেনের স্ত্রী কনিকা আক্তার (২২) ও তাদের চার বছরের মেয়ে রাজিয়া। পুলিশ ঘটনাস্থল থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে।

জানা যায়- প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে রাজীব ও কনিকার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে স্বামী রাজীব সিলেটে বেড়াতে যান। শুক্রবার সকালে কনিকা মেয়েকে নিয়ে বাবার বাড়ি যেতে চাইলে শ্বশুর-শাশুড়ি তাকে বাধা দিয়ে বাড়িতে ফিরিয়ে আনেন। ক্ষোভে কনিকা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কণিকা আক্তার তার শিশুকন্যা রাজিয়াকে গলা টিপে হত্যার পর নিজে আত্মহত্যা করে। স্থানীয়রা দরজা ভেঙে কনিকাকে ঝুলন্ত অবস্থায় এবং শিশুকে মেঝেতে মৃত অবস্থায় দেখতে পায়। পরে এলাকাবাসী থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মির্জাপুর থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। প্রাথমিক ধারণায় এটিকে পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড ও আত্মহত্যা বলে মনে করছে পুলিশ।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com