1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
Title :
বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ভালো কাজের স্বীকৃতি পেলেন আলমডাঙ্গা থানার ওসি রাকিবুল ইসলামসহ ৬ পুলিশ সদস্য লক্ষণাবন্দে বিএনপির নেতার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে, চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম রুমনের সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন নতুন প্রযুক্তির পাশাপাশি বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব ইনফিনিক্সের ডিএসইর পরিচালনা পর্ষদে ফিরছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো পুঁজিবাজারে তিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিএসইসির, এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমল ১০ লাখে শাহবাগ থানার ধারাবাহিক অভিযানে মাদকমুক্তির পথে সোহরাওয়ার্দী উদ্যান ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি

কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ, জানাল এস আলম কোল্ড রোলড স্টিলস

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ২.১৪ পিএম
  • ১৯৭ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেডের কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গণমাধ্যমে গত ২ আগস্ট চট্টগ্রামে এস আলম গ্রুপের সব কারখানা বন্ধ ও শ্রমিক ছাঁটাইসংক্রান্ত সংবাদ প্রকাশের পর তালিকাভুক্ত এই কোম্পানিটির কাছে তাদের অবস্থান জানতে চেয়ে চিঠি দেয় ডিএসই।

চিঠির জবাবে কোম্পানিটি জানায়, তাদের নিয়ন্ত্রণের বাইরে সৃষ্ট বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে নিয়মিত উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

কোম্পানির দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর কোনো পূর্বনোটিশ ছাড়াই তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়। একইসঙ্গে ব্যাংকগুলো ঋণপত্র (এলসি) খোলায় বিধিনিষেধ আরোপ করায় প্রয়োজনীয় কাঁচামাল ও রাসায়নিক আমদানি ব্যাহত হয়। পাশাপাশি ধীরে ধীরে অধিকাংশ দক্ষ শ্রমিক চাকরি ছেড়ে দেওয়ায় উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

চিঠিতে আরও বলা হয়, সংকটের সমাধান হলে এবং স্বাভাবিক কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হলে দ্রুত উৎপাদন পুনরায় শুরু করা হবে। এ বিষয়ে ডিএসইকে যথাসময়ে অবহিত করা হবে।

তবে কোম্পানিটি বলেছে, স্বল্প সময়ের মধ্যে উৎপাদন পুনরায় শুরু করা সম্ভব না হলে এর উল্লেখযোগ্য নেতিবাচক আর্থিক প্রভাব কোম্পানির ওপর পড়তে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com