1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

সন্ধ্যার পর ‘সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন মোস্তানছিরুল হক চৌধুরী

  • আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৩.০৯ পিএম
  • ২১৮ Time View

ঢাকা, ৩ আগস্ট ২০২৬, সোমবার:
রাজধানী ঢাকায় সন্ধ্যা নামার পর পরেই গণপরিবহনে কথিত ‘সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, নারী ও সাধারণ যাত্রীরা নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে সাধারণ যাত্রীদের সঙ্গে  প্রতারণা এবং চরম হয়রানির শামিল বলে মন্তব্য করেছেন নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোস্তানছিরুল হক চৌধুরী।

আজ (৩ আগস্ট ২০২৬, সোমবার) সকালে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় দপ্তর।

বিবৃতিতে মোস্তানছিরুল হক চৌধুরী বলেন, রাজধানীতে সন্ধ্যার পর পরেই সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায় একটি নিয়মিত ভোগান্তিতে পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো কর্মজীবী মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া পরিশোধ করছেন। এটি শুধু ভাড়া নৈরাজ্য নয়, বরং সাধারণ যাত্রীদের অসহায়ত্বকে পুঁজি করে অবৈধভাবে অর্থ আদায়ের একটি অনৈতিক প্রক্রিয়া। কোনো অবস্থাতেই এ ধরনের কর্মকান্ড  গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি আরও বলেন, গণপরিবহন একটি জনসেবামূলক খাত। তাই নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিয়মিত তদারকি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ভাড়া তালিকা কঠোরভাবে প্রদক্ষেপ এবং যাত্রী হয়রানির সঙ্গে জড়িত পরিবহন মালিক, চালক ও সহকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে, সে বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, নির্ধারিত ভাড়া নিশ্চিত করা এবং যাত্রী হয়রানি বন্ধে অবিলম্বে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সড়ক পরিবহন কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও  প্রশাসনের  প্রতি জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com