1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬

  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৭.৫৬ পিএম
  • ২০৭ Time View

সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.-এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন- ২০২৬ গত ২৬ই জুলাই, ২০২৬ইং রবিবার, সাইমন.এইচ.চৌধুরী হল, ঢাকা ক্লাব এ অনুষ্ঠিত হয়।

কোম্পানীর চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদ করিম প্রধান অতিথি এবং মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব সাব্বির উল কবির বিশেষ অতিথি হিসাবে উক্ত সভার আসন অলংকৃত করেন। সম্মেলনে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নাকিবুর রহমান খান সভাপতিত্ব করেন। অত্র অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন- ২০২৬ এর সঞ্চালনা করেন অত্র কোম্পানীর কোম্পানী সচিব জনাব মোঃ নূর-উল-আলম এফসিএস, এল.এল.বি।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অত্র কোম্পানীর সাবেক চেয়ারম্যান জনাব শাহ আলম চৌধুরী এবং স্বতন্ত্র পরিচালক এবং এনআরসি চেয়ারম্যান জনাবা গুলশান আরা আফরোজা।

কোম্পানীর চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদ করিম সকলকে বীমাবিধি তথা বীমার সঠিক নিয়মনীতি অনুসরনপূর্ব্ক বীমা প্রিমিয়াম আহরন করে কোম্পানীকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার আহবান জানান এবং বীমা দাবী দ্রুত পরিশোধ করে বীমাকারীদের বীমার সুফল প্রাপ্তিতে বিশেষ দৃষ্টি দেওয়ার পরামর্শ প্রদান করেন।

মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নাকিবুর রহমান খান ভবিষ্যতে প্রিমিয়াম আয়, সম্পদ ও সুনাম আরো বৃদ্ধি করার প্রয়াসে সকল স্তরের কর্মকর্তা/কর্মচারীদের কে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পরিপালনের আহবান জানান এবং কোম্পানীকে আগামীতে একটি আধুনিক ও প্রযুক্তি নির্ভর বীমা কোম্পানী বিনির্মানে সম্মেলনে আগত শাখা প্রধানগনের নিকট আন্তরিক সহযোগীতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com