1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
Title :
জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা । উপজেলা পর্যায়ে দ্বিতীয় দামুড়হুদা ও তৃতীয় আলমডাঙ্গা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং কাতারপ্রবাসী সিআইপি জসিম উদ্দিনের অর্থায়নে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন বাংলাদেশে লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ভি৮০ আমেরিকা নিউইয়‌র্কের তিরা‌শিয়ান গ্রুপ সা‌র্কেল ৮৩’৮৫ এর বা‌র্ষিক মিলন‌মেলা উদযাপন লভ্যাংশ ঘোষণা করেছে পাওয়ারগ্রিড

নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন

  • আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১২.০৭ পিএম
  • ১৯৪ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন জয়নগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মনি মিয়া শেখ (৪৭)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি আতঙ্কও বিরাজ করছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পানিপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত মনি মিয়া শেখ চর জয়নগর গ্রামের মৃত সোনা মিয়া শেখের ছেলে এবং স্থানীয়ভাবে জনপ্রিয় একজন ইউপি সদস্য ছিলেন।

পারিবারিক সূত্রে জানায়, ঘটনার রাতে পুটিমারি বাজার থেকে ওষুধ কিনে তিনজন সঙ্গীসহ পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন মনি মিয়া। আসার পথে পানিপাড়া গ্রামের কামরুল ঠাকুরের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন প্রতিপক্ষের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাত ও পা বিচ্ছিন্ন করেপালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

 নিহতের স্ত্রী মনিকা বেগম, মেয়ে বৈশাখী ও ভাইপো সেকেন্দার জানান, পুর্ব শত্রুতার জের ধরে একাধিক হত্যা মামলার আসামী আনসার গ্রুপের লোকজন এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে মনি মিয়াকে। তারা খুনিদের ফাঁসির দাবি করেন।

এদিকে স্ত্রী মনিকা বেগম আরো বলেন, মনি মিয়া ছিলেন তার সংসারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি। তাদের বিবাহ যোগ্য একটি কন্যা সন্তান রয়েছে। একটা ছেলে ৯ম শ্রেণীতে পড়ে, ছোট ছেলেটার বয়স এক বছর। এদের ভবিষ্যৎ কি হবে? এই বলে কান্নায় ভেঙ্গে পড়েন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, হত্যাকাণ্ডের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো মামলা হয়নি তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com