1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮.৪৯ পিএম
  • ১৩৯ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ এর জানাজা শেষে তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণের সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় নবী হোসেন (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। ২১ জুলাই মঙ্গলবার দিবাগত রাত ১টায় পৌর শহরের পঞ্চবটী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা নবী হোসেন পৌর শহরের পঞ্চবটী এলাকার মৃত ফালু মিয়ার ছেলে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ লিমন বোস বলেন, নবী হোসেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলায় জড়িত ছিল। অপর দিকে ২০ জুলাই ভৈরব পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ এর জানাজা শেষে তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণের সময় নবী হোসেন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে।

তিনি আরো বলেন ১৪ মাস আগে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে। তাই আওয়ামী লীগ কোন রকম কার্যক্রম চালাতে পারবে না। একজন মৃত মানুষের জানাজায় রাজনৈতিক স্লোগান দেয়া অন্যায়। বর্তমান সময়ে এটি একটি উসকানিমূলক কর্মকাণ্ড। নবী হোসেনের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতায় সৃষ্টি ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। সাবেক মেয়রের জানাজায় স্লোগান দেয়ার সাথে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com