1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ট্রাস্ট ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ওয়ান ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এবি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মিডল্যান্ড ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রিমিয়ার ব্যাংক ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার ভৈরবে মানবপাচার মামলায় গণ অধিকার পরিষদ নেতা সামছুল মামুন গ্রেফতার ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ডলার বাজারে বাংলাদেশ ব্যাংকের কোনো হস্তক্ষেপ নেই: মুখপাত্র

  • আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১০.৪৭ এএম
  • ৮৩ Time View

ডলার বাজারে বাংলাদেশ ব্যাংকের কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

তিনি বলেন, ব্যাংকগুলো নিজেদের মধ্যে ডলার লেনদেন করছে। তবে কোনো ধরনের অনিয়ম বা অস্বাভাবিকতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বড় অঙ্কের বৈদেশিক পরিশোধের কারণে সাময়িক চাপ তৈরি হলেও পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ পর্যন্ত আন্তঃব্যাংক বাজারে ডলারের বিনিময় হার ১২২ টাকা ৩০ পয়সার আশপাশে স্থিতিশীল ছিল। তবে জুনের শেষ দিক থেকে ডলারের দাম ধীরে ধীরে বাড়তে শুরু করে এবং বর্তমানে তা ১২৩ টাকা ৬০ পয়সায় পৌঁছেছে।

এদিকে ১২ থেকে ১৬ জুলাই ঢাকা সফর করা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল সরকারের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা করেছে।

বৈঠকে বাজারভিত্তিক বিনিময় হার, ব্যাংক খাতের সংস্কার, রাজস্ব আয় বৃদ্ধি এবং ভর্তুকি যৌক্তিক করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসীরা দেশে ৩৫ দশমিক ৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের তুলনায় ১৭ দশমিক ৩৪ শতাংশ বেশি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com