1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Title :
আমেরিকা নিউইয়‌র্কের তিরা‌শিয়ান গ্রুপ সা‌র্কেল ৮৩’৮৫ এর বা‌র্ষিক মিলন‌মেলা উদযাপন লভ্যাংশ ঘোষণা করেছে পাওয়ারগ্রিড লভ্যাংশ ঘোষণা করেছে প্যারামাউন্ট টেক্সটাইল লভ্যাংশ ঘোষণা করেছে এনার্জিপ্যাক পাওয়ার লভ্যাংশ ঘোষণা করেছে যমুনা অয়েল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে এনভয় টেক্সটাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মা নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্রসহ ৩ জন গ্ৰেফতার এক বছরে ইনোভার, দেশজুড়ে ৭০০ ডিলারের নেটওয়ার্ক পণ্যসম্ভারে যুক্ত হয়েছে ৪০০টির বেশি পণ্য এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা

টাঙ্গাইলে চার ফার্মেসির জরিমানা

  • আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৮.৪০ পিএম
  • ২৪৬ Time View

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইল শহরের জেনারেল হাসপাতাল রোড এলাকায় বিভিন্ন ফার্মেসিতে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি ও সংরক্ষণের দায়ে চারটি ফার্মেসিকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টাঙ্গাইলের ঔষধ প্রশাসন স্থানীয় পুলিশ বিভাগের সমন্বয়ে ওই অভিযান চালানো হয়।

অভিযানকালে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি, আনরেজিস্টার্ড ওষুধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি ও সংরক্ষণের অপরাধে চারটি পৃথক মামলায় চারটি ফার্মেসিকে ‘ঔষধ ও কসমেটিকস আইন’ অনুযায়ী ২৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

টাঙ্গাইল জেলা ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল জানান, জনস্বার্থে নকল, ভেজাল ও অবৈধ ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com