1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫

  • আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১২.০২ পিএম
  • ১৬৪ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে মোট ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এক সদস্য, ডাকাতি মামলার এক আসামি এবং চুরি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে গাঁজাবাহী একটি পিকআপ ও ৩০ বস্তা মুরগির ফিড।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দাউদকান্দি মডেল থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম-এর নির্দেশনায় এসআই (নিরস্ত্র) আবুল কাওসার সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ভোর সাড়ে ৫টার দিকে মেঘনা-গোমতী সেতুর দাউদকান্দি প্রান্তের পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেন থেকে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ১০৫ কেজি গাঁজা ও ৩০ বস্তা মুরগির ফিড জব্দ করা হয়। তবে পুলিশি উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক ও মালিক পালিয়ে যায়।

এদিকে এসআই (নিরস্ত্র) রবিউল ইসলাম একই এলাকায় ঢাকাগামী আল-বারাকাহ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মো. মামুন আহম্মেদ (২২) নামে এক ব্যক্তিকে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেন।

পৃথক অভিযানে কদমতলী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ও সিআর পরোয়ানাভুক্ত আসামি আবু হানিফ সরকারকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মোহাম্মদপুর এলাকা থেকে ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. হোসেন (২৭) এবং গৌরীপুর এলাকা থেকে চুরি মামলার আসামি শেখ ফরিদ মিয়া (৩১) ও শরিফ (৩০)-কে গ্রেপ্তার করা হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক গাঁজাবাহী পিকআপের চালক ও মালিককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com