1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
Title :
দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর শোক সভা অনুষ্ঠিত Financial Statements (Q2) of Paramount Insurance Company Limited টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ

টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ

  • আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৯.৩৩ পিএম
  • ১৫৪ Time View

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইল ডিসি অফিসের সাধারণ শাখার প্রশাসনিক কর্মকর্তার(এও) বিরুদ্ধে আত্মীয়ের জমি জবরদখলের অভিযোগ ওঠেছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে ভুক্তভোগী কানিজ ফাতেমা প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে টাঙ্গাইলের বাসাইল উপজেলার মটরা গ্রামের মো. রহিজ উদ্দিনের একমাত্র মেয়ে কানিজ ফাতেমা লিখিত বক্তব্যে বলেন, তার বাবা-চাচারা তিন ভাই মিলে মটরা মৌজায় বিভিন্ন দাগে ৩১৮ শতাংশ জমি ক্রয় করে। সে অনুযায়ী রহিজ উদ্দিন, আ. রশিদ মিয়া ও রাজু আহমেদ তিন ভাইয়ের নামে জমিগুলোর নামজারি সাপেক্ষে খাজনা পরিশোধ করা হয়। কিন্তু তার বড় চাচা আ. রশিদের মেয়ের জামাতা টাঙ্গাইল ডিসি(জেলা প্রশাসক) অফিসের সাধারণ শাখার প্রশাসনিক কর্মকর্তা(এও) নজরুল ইসলাম ক্ষমতার প্রভাব খাটিয়ে তাদের ভাগের ২১ শতাংশের বসতবাড়ি ব্যতিত বাকি ৮৫ শতাংশ জমি জবরদখল করে নিয়েছেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, তার কোনো সহোদর ভাই না থাকায় চাচা ও চাচার মেয়ের জামাতা তাদের জমিগুলো জবরদখল করেছে এবং সাফ জানিয়ে দিয়েছে- তিনি কোনো জমি পাবেন না। এ বিষয়ে পারিবারিকভাবে একাধিকবার বৈঠক হলেও নজরুল ইসলাম ও তার স্ত্রী মগড়া ইউপি সচিব শামছুন্নাহারের গোয়ার্তুমির কারণে মীমাংসা হয়নি। উপরন্তু কোনো প্রকার জমি দাবি করলে তাকে ও তার বাবা রহিজ উদ্দিনকে মিথ্যা মামলা দিয়ে জেল-হাজতে পাঠাবে। তারপর কথা না শুনলে তাকে মেরে ফেলবে বলে প্রকাশ্যে বলে বেরাচ্ছে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে কানিজ ফতেমার বাবা মো. রহিজ উদ্দিন, মা বিলকিছ বেগম এবং বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল ডিসি অফিসের সাধারণ শাখার প্রশাসনিক কর্মকর্তা(এও) নজররুল ইসলাম জানান, জমি-জমার বিষয় নিয়ে পারিবারিকভাবে  একাধিকবার বৈঠক হয়েছে। একটি বৈঠকে তিনি উপস্থিত ছিলেন- মীমাংসাও হয়েছিল। কিন্তু কানিজ ফাতেমার স্বামীর কারণে সে মীমাংসা ভ-ুল হয়ে যায়। তারপর আর কখনো তিনি ওই জমি-জমার বিষয়ে কোনো খোঁজখবর রাখেন নি- প্রয়োজনও মনে করেন না। অহেতুক তাকে দোষারূপ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com