1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির ভিভো ওয়াই৫০০, প্রি-অর্ডারে দারুণ অফার

  • আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১.১২ পিএম
  • ১৮৭ Time View

গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশে লঞ্চ করেছে নতুন ভিভো ওয়াই৫০০। সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারির এই স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে ৮ জুলাই, চলবে ১৩ জুলাই পর্যন্ত।

প্রি-অর্ডার চলাকালে গ্রাহকরা পাবেন ভিভো × মিনিসো লিমিটেড এডিশন গিফট সেট। এতে রয়েছে একটি পেনপেন ডল, একটি ফোন কভার এবং দুটি এক্সক্লুসিভ স্টিকার। অফারটি শুধুমাত্র বাংলাদেশের বাজারের জন্য প্রযোজ্য। এছাড়াও, গ্রাহকরা পাবেন সর্বোচ্চ ৯ মাসের ০% ইএমআই সুবিধা, ১৮ মাসের ওয়ারেন্টি, সিলভার মেম্বারশিপ এবং ডাটা বান্ডেল। শর্তাবলি প্রযোজ্য।

দিনের বড় একটি সময় যারা স্মার্টফোনে কাজ, ভিডিও দেখা, গেমিং কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কাটে, তাদের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে ভিভো ওয়াই৫০০।

এই প্রয়োজন পূরণে ভিভো ওয়াই৫০০-এ দেওয়া হয়েছে সেগমেন্টের সবচেয়ে বড় ৮,১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। এক চার্জেই ব্যবহারকারীরা টানা ১৯ ঘণ্টা জুম মিটিং বা ৩৫ ঘণ্টা ভিডিও উপভোগ করতে পারবেন। এছাড়া রয়েছে রিভার্স চার্জিং ও বাইপাস চার্জিং সুবিধা। উন্নত আল্ট্রা-থিন ব্যাটারি প্রযুক্তির কারণে ১,৬০০ বার চার্জের পরও ব্যাটারি ৮০ শতাংশ সক্ষমতা ধরে রাখে, ফলে প্রায় ছয় বছর পর্যন্ত পাওয়া যায় নির্ভরযোগ্য ব্যাটারি অভিজ্ঞতা।

ছোট পর্দায় বড় অভিজ্ঞতা দিতে ভিভো ওয়াই৫০০-এ রয়েছে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ৫,০০০ নিটস পিক ব্রাইটনেস, ডুয়াল স্টেরিও স্পিকার এবং আই প্রোটেকশন মোড। ফলে প্রতিটি ভিডিও, গেম ও কনটেন্ট উপভোগ করা যাবে আরও প্রাণবন্তভাবে।

ব্যস্ত দিনের প্রতিটি কাজে গতি ও পারফরম্যান্স নিশ্চিত করতে ভিভো ওয়াই৫০০-এ রয়েছে ৬ ন্যানোমিটার প্রসেসর, যার আনতুতু বেঞ্চমার্ক স্কোর ৬ লাখ ৮০ হাজার। ফলে গেমিং থেকে শুরু করে

একসঙ্গে একাধিক কাজ করা সবকিছুই হয় আরও সহজ ও সাবলীল। পার্ল হোয়াইট ও মিডনাইট ব্লু- এই দুটি রঙে পাওয়া যাচ্ছে ভিভো ওয়াই৫০০। নেব্যুলা উইন্ডো ক্যামেরা মডিউল ও স্লিম মেটালিক ফ্রেমের সমন্বয়ে স্মার্টফোনটিতে যোগ হয়েছে আধুনিক ও স্টাইলিশ লুক।

দৈনন্দিন ব্যবহারে বাড়তি নিশ্চয়তা দিতে ভিভো ওয়াই৫০০-এ রয়েছে আইপি৬৯ আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও এন্টি-ড্রপ আর্মর ডিজাইন।

ছবি তোলার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে ভিভো ওয়াই৫০০-এ রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি মেইন ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং এআই ইরেজ ২.০, এআই রিটাচ ও চেঞ্জ স্কাই-এর মতো ফিচার, যা প্রতিদিনের মুহূর্তগুলোকে আরও আকর্ষণীয় করে তুলবে।

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং আকর্ষণীয় প্রি-অর্ডার অফারের সমন্বয়ে ভিভো ওয়াই৫০০ এসেছে তাদের জন্য, যারা প্রতিটি চার্জে চান সারাদিনের নির্ভরযোগ্য সঙ্গ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com