1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
Title :
টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ জ্বালানী তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক

প্রেমিকার বিয়ে হওয়ায় ভৈরবে আবাসিক হোটেলে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

  • আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২.২৪ পিএম
  • ২০৭ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: প্রেমিকাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিল আনোয়ার হোসেন নামে ৪০ বছরের এক যুবক। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে ছিন্ন প্রেমিকা তার বাবা কথায় বিয়ে করে মালয়শিয়ার এক প্রবাসী যুবককে। দীর্ঘদিনের ভালবাসার সেই গল্প এবং প্রেমিকা ও তার পরিবারের প্রতারণার বিষয়টি ৬ পাতার চিরকুট লিখে আত্মহত্যা করেছে আনোয়ার হোসেন। ৯ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় পৌর শহরের বঙ্গবন্ধু সরণি এলাকায় এশিয়া হোটেল নামে একটি আবাসিক হোটেলের ১০ নং কক্ষ থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত যুবক আনোয়ার হোসেন কুলিয়ারচর উপজেলার কামালিয়া কান্দি এলাকার সাইজ উদ্দিনের ছেলে। মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিমন বোস।

হোটেল ও থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রায় সময় ভৈরবে আসলেই এশিয়া হোটেলে থাকেন আনোয়ার হোসেন। চলতি মাসে ২৫ জুন এসে দুই থেকে যায় আনোয়ার। পরে ৩০ জুন এসে এশিয়া হোটেলের ১০নং কক্ষে উঠেন তিনি। টানা ১০ দিন থেকে ৯ জুলাই রাত সাড়ে ১০টায় হোটেল বয় হোটেলের রুমের দরজায় এসে ডাকাডাকি করে কোন রকম সাড়াশব্দ না পেয়ে হোটেলে পিছন দিক দিয়ে গিয়ে দেখে সে সিলিং ফ্যানের সাথে গামছা প্যাঁচিয়ে ফাঁসিতে ঝুলে আছে। হোটেল মালিকসহ ম্যানেজারকে জানালে তারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com