1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার

  • আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৯.২৯ পিএম
  • ১৯৬ Time View

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের আদালত রোডের কালিবাড়ি সংলগ্ন বাসা বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে কয়েকজনকে আটক করেছে নবীনগর থানা পুলিশ।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ) গভীর রাতে নবীনগর বাজারের বই বিচিত্রা লাইব্রেরির মালিক উদয় শংকরের বাসায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় তার ছেলে চন্দন শংকরসহ ৩ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছেন।

‎নবীনগর থানা পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে ওই বাসায় গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবনের পাশাপাশি অসামাজিক কর্মকাণ্ড চলছিল। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়েছে।

‎নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মোরশেদুল ইসলাম চৌধুরী জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

‎এদিকে, নবীনগরে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা এ ধরনের অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রাখা এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com