1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

ফিফা বিশ্বকাপে ঝড় তুলেছেন ময়মনসিংহের কণ্ঠশিল্পী রোজিনা

  • আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬, ৯.২৯ পিএম
  • ২৫৭ Time View

মোঃ রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: ফিফা বিশ্বকাপ ফুটবলকে ঘিরে গানের জগতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার কণ্ঠশিল্পী রোজিনা আক্তার। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে একাধিক গান প্রকাশ করে তিনি ইতোমধ্যে শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলেছেন।

গত ১০ জুন তার গাওয়া “প্রিয় আর্জেন্টিনা” শিরোনামের গানটি সুরের আলো বিডি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। প্রকাশের পর থেকেই গানটি অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং ফুটবলপ্রেমীদের মাঝে দ্রুত ছড়িয়ে পড়ে।

এর ধারাবাহিকতায় একই ইউটিউব চ্যানেল থেকে শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে নতুন গান “বিশ্বকাপের তুফান ঝড়ে”। গানটির কথা লিখেছেন ডক্টর মহসিন আলী, সুর করেছেন এস আই শফিক এবং সংগীতায়োজন করেছেন শামীম মাহমুদ।

এছাড়া খুব শিগগিরই আরও একটি নতুন গান “মেসি নেইমারে জাদু ছড়ায়” প্রকাশের অপেক্ষায় রয়েছে। একই লেখক ও সুরকারের যৌথ প্রয়াসে নির্মিত এই গানটি নিয়েও ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

গানের বিষয়ে কণ্ঠশিল্পী রোজিনা আক্তার বলেন, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে একাধিক গানে কণ্ঠ দিতে পেরে তিনি আনন্দিত। গানগুলোর কথা ও সুর তার কাছে ভালো লেগেছে এবং তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও মনোযোগ দিয়ে কণ্ঠ দিয়েছেন বলে জানান।

তিনি আরও আশা প্রকাশ করেন, শ্রোতা ও ফুটবলপ্রেমীরা গানগুলো গ্রহণ করবেন এবং বিশ্বকাপের আনন্দ আরও বাড়িয়ে তুলবেন।

সাংগীতিক মহল মনে করছেন, বিষয়ভিত্তিক গান ও ধারাবাহিক প্রকাশের মাধ্যমে রোজিনা আক্তার ইতোমধ্যে নিজস্ব একটি স্বতন্ত্র শ্রোতাগোষ্ঠী তৈরি করতে সক্ষম হয়েছেন, যা তাকে ফিফা বিশ্বকাপ কেন্দ্রিক আলোচনায় আরও এগিয়ে নিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com