1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

  • আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬, ৩.২৮ পিএম
  • ৮৬ Time View

মোঃ রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: ১২টি উপজেলা জেলা নিয়ে হাওরের জেলা সুনামগঞ্জের অবস্থান হলেও ৬টি উপজেলার সঙ্গে ভারতের ৯০ কিলোঃ মিটার সীমান্ত রয়েছে। এরমধ্যে ৮৯ কিলোঃ মিটার স্থলসীমা ও ১ কিলোঃ মিটার জলসীমা রয়েছে। এই জেলার সীমান্ত এলাকাগুলো অত্যন্ত দূর্গম ও পাহাড়ি এলাকা। ফলে সুনামগঞ্জে ২৮ বর্ডার গার্ড(বিজিবি)”র সদস্যরা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত বহিনী(বিএস এফ) এর পুশইন ঠেকাতে সীমান্তের মানুষদের সচেতন করতে গত ৫ই জুন (শনিবার) রাত থেকে সারাদেশের সীমান্ত এলাকার ন্যায় এই জেলার সীমান্তে মাইকিং করে প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন বিজিবি”র সদস্যরা। এদিকে বিজিবি”র সদস্যদের পাশাপাশি,আনসার সদস্য এবং সীমান্ত এলাকার মানুষদের সাথে নিয়ে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে দিনরাত কাজ করছেন সীমান্ত বাহিনী বিজিবি”র সদস্যরা। তবে আজ ১০ জুন বুধবার সকাল পর্যন্ত সুনামগঞ্জের ৬টি উপজেলার সীমান্তে সর্তক অবস্থা জারি থাকার কারণে ভারতের বিএসএফ সদস্য দ্বারা কোন নারী ও শিশু (পুশইন) ঠেলে পাঠাতে পারেনি। বিশেষ করে ভারতীয় বিএসএফ এর সদস্যরা রাতের আধাঁরে সীমান্তে নারী ও শিশু পুশইন ঠেকাতে সীমান্তে ২৮ বর্ডার গার্ড বিজিব”র বিপুল সংখ্যক সদস্য মোতায়েনের পাশাপাশি সর্বোচ্চ সর্তকতা ও নজরদারি বাড়ানো হয়েছে।

ভস্কপপ- কয়েকজন স্থানীয় সীমান্ত বসিন্দা।

সিংক- লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির(অডিও বক্তব্য),অধিনায়ক,২৮ বর্ডার গার্ড (বিজিবি) সুনামগঞ্জ অঞ্চল।

তিনি জানিয়েছেন এই জেলা দূর্গম হওয়াতে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ এর পুশইন ঠেকাতে সীমান্তজুড়ে সৈন্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি আনসার বাহিনীর সদস্যসহ এলাকার মানুষজনের সর্বাত্মক সহযোগিতা ও সর্তকতার কারণে এখনো জেলার ৯০ কিলোঃ সীমান্তের কোথায় কোন শিশু কিংবা নারী পুশইন করার সাহস দেখাতে পারেনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com