1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
Title :
‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল ১৭–১৯ সেপ্টেম্বর ঢাকায় ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬ দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি.-এর ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ছয় দোকান ভস্মীভুত বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ভ্যাট পরিশোধের পরও বাড়তি সুদ দাবি, এনবিআরের কাছে পূবালী ব্যাংকের আবেদন

গাঁজাসহ পুত্রবধূ রেখে পালিয়েছেন শ্বশুর

  • আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮.৪৫ এএম
  • ১৯৪ Time View

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ছয় কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গাঁজা মজুত ও বিক্রির অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হলেও প্রধান অভিযুক্ত শ্বশুর পালিয়ে গেছেন।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৪ জুন) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উপজেলার কদিম খরশিলা গ্রামে অভিযান পরিচালনা করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মো. জাহিদ মিয়া (৫৪) দীর্ঘদিন ধরে তার পুত্রবধূ মারফুজা সুলতানার সহযোগিতায় নিজ বাড়িতে গাঁজা মজুত ও বিক্রি করে আসছিলেন। এমন তথ্যের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রাশিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাড়িটি তল্লাশি করা হয়। এ সময় বাড়ি থেকে ছয় কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে জাহিদ মিয়ার পুত্রবধূ মারফুজা সুলতানাকে (২৪) আটক করা হয়। তবে এ সময় জাহিদ মিয়া কৌশলে পালিয়ে যান।

এ ঘটনায় আটক মারফুজা সুলতানা ও পলাতক জাহিদ মিয়ার বিরুদ্ধে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মামলার বাদী হয়েছেন অভিযানের নেতৃত্বদানকারী এসআই মোহাম্মদ রাশিদুল ইসলাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় মাদককারবারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com