1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ৩১ আগস্ট ব্যাংক এশিয়ার ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা পরিচালক কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা

সিলেটে বাড়ছে নদ-নদীর পানি,ভারী বৃষ্টির পূর্বাভাস

  • আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬, ৭.১৬ পিএম
  • ১৭৬ Time View

সিলেট প্রতিনিধি: সিলেট অঞ্চলের নদ-নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। সুরমা কুশিয়ারার সবগুলো পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। গত দুই দিন ধরে বৃষ্টিপাতের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। গত ৩৬ ঘণ্টায় সিলেটে ১শ ১১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে। এর মধ্যে মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৫৮ দশমিক ২ মিলিমিটার। বৃষ্টিপাত অব্যহত থাকার ফলে বন্যার আশঙ্কা বাড়ছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বশেষ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিদেন সূত্রে  দেখা গেছে, সুরমা নদী, কুশিয়ারা নদী, মনু নদী, খোয়াই নদী এবং জুড়ি নদী-এর পানি বিপদসীমার কাছাকাছি এসেছে। বর্তমানে সব নদী বিপদসীমার নিচে থাকলেও অব্যাহত বৃষ্টিপাত পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। এছাড়া ধনু-বাউলাই নদী ও ভুগাই-কংস নদী-এর পানিও বাড়ার আশঙ্কা রয়েছে, যা নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার কিছু এলাকায় সতর্কতার প্রয়োজনীয়তা তৈরি করতে পারে।

এদিকে আগামী রোববার পর্যন্ত ১২০ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টিপাত বৃদ্ধির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সিনপটিক অবস্থা নিয়ে তারা জানায় দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণ-পশ্চিম  মৌসুমীবায়ু আগামী ৩-৪ দিনের মধ্যে আরো অগ্রসর হয়ে সারাদেশে বিস্তার লাভ করতে পারে।

এতে রোববার পর্যন্ত সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী ভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিবজ¯্রহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com