বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর কৃষি উদ্যোক্তা ফোরামের সভাপতি এম ইসলাম জাহিদ, নির্বাহী সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক অলিউল্লাহ ডাকুয়া রূপগঞ্জে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার

বিশ্বকাপ ট্রফি আসছে বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১১৭ Time View

প্রায় ৯ বছর পর আবারও বাংলাদেশে আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি। আগামী ৮ ও ৯ জুন ৩৬ ঘণ্টা অর্থাৎ দেড় দিনের জন্য বাংলাদেশে প্রদর্শনীর জন্য থাকবে এ শিরোপা।

খেলাধুলার শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিশ্বকাপ ট্রফির এ যাত্রা শুরু হয়েছে। গত ১২ মে কাতার বিশ্বকাপের ট্রফি উন্মোচনের মাধ্যমে শুরু হয়েছে এ কার্যক্রম।

এ নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ ট্রফি বিশ্ব ভ্রমণে বের হয়েছে। এবার ৫১টি দেশে ঘুরবে এ ট্রফি। এর আগে ২০১৩ সালের ডিসেম্বরে দুদিনের জন্য বাংলাদেশে এসেছিল বিশ্বকাপ ট্রফি।

সেবার র‍্যাডিসন ব্লু হোটেলে রেখে জনসাধারণের জন্য করা হয়েছিল বিশ্বকাপ ট্রফির প্রদর্শনী। এবার আর্মি স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফি প্রদর্শনী করা হবে। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে বাফুফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS