1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

নবীনগরে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, গ্রেফতার ১, মূল হোতা এখনো পলাতক

  • আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬, ১১.০৪ পিএম
  • ১৮৩ Time View

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইতালি প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মামলার প্রধান অভিযুক্ত ও ঘটনার মূল হোতা হিসেবে অভিযুক্ত কাজল চন্দ্র বর্মন এখনো পলাতক রয়েছে।

রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বড়াইল ইউনিয়নের রাধানগর গ্রামে অভিযান চালিয়ে সাত্তার মমিয়ার ছেলে আলাউদ্দিনকে গ্রেফতার করে নবীনগর থানা পুলিশ। তিনি এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।

নবীনগর থানার ওসি (তদন্ত) রাজিব কান্তি নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে। এছাড়া মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মামলার প্রধান অভিযুক্ত কাজল চন্দ্র বর্মন এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ২৩ মে শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের গোসাইপুর রাধানগর ঝালুপাড়া এলাকায় ইতালি প্রবাসী রাজিব বর্মনের বাড়িতে হামলা চালানো হয়। এসময় দুর্বৃত্তরা নগদ ২ লাখ ৭০ হাজার টাকা, প্রায় তিন ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় এবং বসতঘরে ব্যাপক ভাঙচুর চালায়। হামলায় একই পরিবারের চারজন আহত হন। এ ঘটনায় ভুক্তভোগীরা নবীনগর থানায় মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com