1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
Title :
গণতন্ত্র ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী সিলেট ওসমানী বিমানবন্দরে সালাম এয়ার চালু হচ্ছে ১লা সেপ্টেম্বর হতে চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর দিয়ে নতুন ৫জি মাস্টার ফোন আনছে ইনফিনিক্স তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত রাজস্ব ব্যবস্থার সংস্কারে ১৮ আগস্ট এনবিআরের দ্বিতীয় রাজস্ব সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Notice of the 26th Annual General Meeting of Islami Insurance Bangladesh Limited

সিলেটে বন্ধুর বৌ নিয়ে খেলা*নেলা, অত:পর খুন

  • আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬, ১০.৫৪ এএম
  • ১৪৩ Time View

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর রায়নগর এলাকায় বন্ধুর হাতে খুন হয়েছেন আরেক বন্ধু। স্থানীয় জনতা ঘাতক বন্ধুকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। রোববার (৩১ মে ২০২৬ইং) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর রায়নগর দপ্তরীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জুয়েল (২৬) দপ্তরিপাড়ার সাকেরের কলোনীর বাসিন্দা এবং পেশায় প্রাইভেট কার চালক বলে জানা গেছে।

এ ঘটনায় জুয়েলের বন্ধু ঘাতক মো. হাবিল (২৫) কে আটকের পর মারধর করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। হাবিল নগরীর শাহপরান থানাধীন বালুচর মঈনুল মিয়ার বাসার মো. আলীর ছেলে। আর নিহত জুয়েলের মূল বাড়ি ময়মনসিংহ  জেলার গৌরিপুর থানার ভেরা ১০নং সিধলা ইউপি এলাকায়। উভয়জনই মাদকাসক্ত বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জুয়েল ও ঘাতক মো. হাবিল বন্ধু ছিলেন। রোববার (৩১ মে) সকাল ১১টার দিকে তাদের দুই জনের মধ্যে এর মারামারির ঘটনা ঘটে। মারামারির একপর্যায়ে মো. হাবিল ভিকটিম জুয়েলকে টেনে পার্শ্ববর্তী  গোয়ালীছড়া খালে ফেলে দেয় এবং তার সাথে থাকা ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে ভিকটিমের গলা, পিঠ ও বুকে একাধিক আঘাত করে। পরবর্তীতে আশপাশের লোকজন জুয়েলকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং পুলিশকে খবর দেন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ভিকটিম জুয়েলকে মৃত ঘোষণা করেন। এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌছালে স্থানীয়রা মো. হাবিলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে   সৌপর্দ করেন।

এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ কমিশনার মো. মনজুরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক হাবিলকে জনতার কাছ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ওসমানী  মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com