1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

দিনাজপুরের বীরগঞ্জে ৩৩১ জনকে পবিত্র ঈদুল আযহার সহায়তা প্রদান

  • আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬, ১০.৫৩ পিএম
  • ১৫২ Time View

দিনাজপুর প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দিনাজপুরের বীরগঞ্জে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রান্তিক, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ৩৩১ জনকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান হয়েছে।

২৭ মে বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনের উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু এমপি।

আর্থিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি মঞ্জু বলেন, বর্তমান সরকার হলো গরিব, অসহায় ও খেটে খাওয়া মানুষের সরকার। দেশের মানুষ ঈদের আনন্দ থেকে যেন বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানবিক বাংলাদেশ গড়তে সরকার সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ আমিরুল বাহার, জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজান সিরাজ শিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল জব্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

সহায়তা পেয়ে উপকারভোগীদের মুখে ফুটে ওঠে ঈদের আনন্দের হাসি। এমন মানবিক উদ্যোগ সমাজের অসহায় মানুষের মাঝে স্বস্তি ও আশার বার্তা পৌঁছে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com