1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

  • আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬, ১০.০৭ পিএম
  • ৯৪ Time View

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ২৫ মে সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব মনির জামান, জাতীয় শ্রমিকধারার আহবায়ক বাবুল মিয়া, হাশেম মোল্লা, আফতাব মন্ডল, সৈয়দ আহমেদ ফারুক প্রমুখ। সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী আরো বলেন, ২০২৪-এর ৫ আগস্টের পর মাজারে হামলা, ধর্ষণ, খুন-মব বেড়েছে অতিতের চেয়ে ৫০ ভাগ বেশি।  আমরা দেখেছি- ৫ আগস্টের পর ধর্ষণ বেড়েছে, খুন বেড়েছে, হানাহানি বেড়েছে। কিছু ঘাতক ক্ষমতায় এসে ১৭ মাস সারাদেশে অশান্তি তৈরি করেছে। এই ঘাতকদের কারণে আজ জাতি দিশেহারা দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি-খুন-ধর্ষণ-নিপীড়ন আর মবের কারণে। তারা এখন বাঁচার জন্য নীতিবান নেতৃত্ব চাইছে।

নেতৃবৃন্দ আরো বলেন, বিএনপি সরকারের কথা কি আর বলবো, বাংলাদেশ বিরোধীদের পক্ষে তারাও কাজ করছে। যে কারণে  অতিতের মতই গৃহপালিত বিরোধী দল নিয়ে বিএনপি সরকারের ২ মাসে সংকট ও নাটক বেশি হয়েছে, জনগণ পরেছে চরম কষ্টসময়ে। বিএনপি সরকার ও পৃহপালিত বিরোধী দল বা যুদ্ধাপরাধী ও তাদের সমর্থকদের ১১ দলীয় জোটের কারণে নির্মমভাবে বাংলাদেশে সংকট বেড়েছে। শুধু জ¦ালানি তেল সংকটই নয়; শুরু হয়েছে চাকুরি, ব্যবসার মন্দাও।  সেই সাথে অর্থনেতিক অবস্থাও নাজুক। এমতবস্থায় মব বা হামলা বন্ধ, মিথ্যে মামলা বন্ধ, খুন-ধর্ষণরোধ, জ¦ালানি তেল সংকট সমাধানসহ সুপরিকল্পিত পদক্ষেপে এগিয়ে যেতে ব্যর্থ হলে সুশীল লোকদেরকে উপদেষ্টা বা মন্ত্রী বানিয়েও শেষ রক্ষা পাবে না তারেক রমহান সরকার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com