1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

নজরুল চেতনায় জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী

  • আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬, ৮.৪৭ পিএম
  • ১৬৬ Time View

ঢাকা, ২৪ মে- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছে নজরুল সাহিত্য পরিষদ। পরে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত আলোচনায় নজরুল সাহিত্য পরিষদের চেয়ারম্যান কবি ও সমাজবিজ্ঞানী মু. নজরুল ইসলাম তামিজী বলেন, বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার যে চেতনা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর সাহিত্য ও কর্মে ধারণ করেছিলেন, সেই চেতনাকে ধারণ করেই একটি জনকল্যাণমুখী, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, “নজরুল কেবল একজন কবি নন, তিনি বাঙালির মুক্তচিন্তা, সাম্য ও মানবমর্যাদার প্রতীক। তাঁর আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পারলেই সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব।”

মু. নজরুল ইসলাম তামিজী আরও বলেন, জাতীয় জীবনের নানা সংকট উত্তরণে নজরুলের মানবিক ও প্রগতিশীল দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কবি রলি আক্তার, কবি আর. মজিব, কবি লিটন সিদ্দিকী, কবি সোলাইমান, কবি তাছলিমা আক্তার, কবি ঝর্ণা আক্তার লুবনা, কবি হুমায়ুন কবির এবং নজরুল সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর সাহিত্য, দর্শন ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com