1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

ভৈরবে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪ জন আটক 

  • আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬, ৮.৪৯ পিএম
  • ১৯৫ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাঈদ আহমেদ-এর নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে ৪ জনকে আটক করেছে পুলিশ। আজ ২৩ মে শনিবার সকালে স্টেশনের প্লাটফর্ম ও তৎসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো ভৈরব থানাধীন তাতারকান্দি এলাকার নজরুল ইসলামের ছেলে লোকমান মিয়া (৩৫),পঞ্চবটী বউবাজার এলাকার সেলিম মিয়ার ছেলে সালমান হোসেন (১৯) শাহ আলম মিয়ার ছেলে নীরব (২২) ও চন্ডিবের মধ্যপাড়ার মুসলিম মিয়ার ছেলে সুজন মিয়া (৪০)।

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাঈদ আহমেদ বলেন, আজ সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভৈরব রেলওয়ে স্টেশনে ডিউটিরত রেলওয়ে পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে পশ্চিম আউটার থেকে জুয়া খেলা অবস্থায় লোকমান ও সালমানকে গ্রেফতার করে চলমান মোবাইল কোর্ট এর মাধ্যমে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। পৃথক আরেকটি অভিযানে, প্লাটফর্ম থেকে মোবাইল চুরির চেষ্টায় সুজন কে ৬০ দিনের এবং রেল লাইনের পূর্ব আউটারে পাথর নিক্ষেপ করার অপরাধে নীরব মিয়াকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনে এবং তৎসংলগ্ন এলাকায় পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। চুরি ছিনতাই রোধেও ট্রেনে তৎপর রয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com