1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
Title :
জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা । উপজেলা পর্যায়ে দ্বিতীয় দামুড়হুদা ও তৃতীয় আলমডাঙ্গা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং কাতারপ্রবাসী সিআইপি জসিম উদ্দিনের অর্থায়নে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন বাংলাদেশে লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ভি৮০ আমেরিকা নিউইয়‌র্কের তিরা‌শিয়ান গ্রুপ সা‌র্কেল ৮৩’৮৫ এর বা‌র্ষিক মিলন‌মেলা উদযাপন লভ্যাংশ ঘোষণা করেছে পাওয়ারগ্রিড

সিলেটে ছিনতাইকারীর হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, যে ভাবে গ্রেফতার হলো ছিনতাইকারী

  • আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬, ৮.০০ পিএম
  • ২৮০ Time View

সিলেট প্রতিনিধি: শুক্রবার (২২ মে ২০২৬ইং) দুপুরে সিলেট নগরের কিন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকেই পুলিশ অভিযুক্ত আসাদউল আলম বাপ্পীকে আটক করে পুলিশ।

র‌্যাব-৯ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ছিনতাইতকারীর ছুরিকাঘাতে আহত হন ইমন আচার্য। তাকে ওসমানী হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

তবে হামলাকারী ছিনতাইকারী নয় মাদকব্যবসায়ী বলে জনিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম।
তিনি বলেন, দুপুরে কিন ব্রিজ এলাকায় কয়েকজন বসে মাদক সেবন ও বিক্রি কর ছিলো। পুলিশ তাদের দেখামাত্র ধাওয়া করে। এসব মাদক ব্যবসায়ীরাও দৌড় দেয়। ঘটনাস্থলে সাদা পোষাকে ছিলেন রাব-৯ এর সদস্য ইমন। তিনি এ মাদক ব্যবসায়ীকে ঝাপটে ধরে ফেলেন। সাথে সাথে ওই ব্যক্তি র‌্যাব সদস্য ইমনকে ছুারিকাঘাত করে।

তিনি বলেন, ছুরিকাঘাতে আহত র‌্যাব সদস্যকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। তার উপর হামলাকারীকে আটক করেছে কতোয়ালি থানা পুলিশ।
গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী : র‌্যাবের এক সদস্যকে ছুরিকাঘাত করে দৌঁড়ে পালাতে চেয়েছিল মাদক ব্যবসায়ী আসাদুল আলম বাপ্পি (২২)। কিন্তু কর্মরত এক পুলিশ সদস্য তাকে ধাওয়া দিয়ে ধরার চেষ্টা করলে বাপ্পি তোপখানা এলাকার একটি বাসায় প্রবেশ এবং এক শিশুর গলা ছুরি ধরে গোটা পরিবারকে জিম্মি করে ফেলেন। এরপর পুলিশ আরও কৌশলী চেষ্টা চালায় এবং একপর্যায়ে তাকে আটক করতে সক্ষম হয়। বাপ্পি কোতোয়ালী থানার কাজিরবাজার এলাকার মোগলটুলার আবুল  হোসেনের ছেলে।

বাপ্পি র‌্যাব সদস্য ইমন আচার্য্যকে ছুরিকাঘাত করে দৌড়ে পালানোর সময় কিলো-১ মোবাইল ডিউটিতে থাকা পুলিশের এএসআই (নি.) মো. জামাল মিয়া অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে তাকে দাওয়া দেন। একপর্যায়ে সে তোপখানা এলাকার একটি বাসায় প্রবেশ করে একটি শিশুর গলায় চাকু ধরে পরিবারের সদস্যদের জিম্মি করে।

তবে পুলিশ দমে না গিয়ে কৌশলে তার হাতে থাকা ধারালো চাকু ফেলে দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। এ সময় ধস্তাধস্তিতে এএসআই জামাল মিয়া, কনস্টেবল হাকিম, উজ্জ্বলসহ আরও কয়েকজন আহত হন। তার ব্যবহৃত চাকুটিও জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com