1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
Title :
বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে

ঈদ উপলক্ষে মেট্রোরেলের নতুন সময়সূচি প্রকাশ

  • আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬, ১২.০১ পিএম
  • ১৭৪ Time View

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (২১ মে) ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক মো. আহসান উল্লাহ শরিফী এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

সরকারি ছুটির দিনগুলোতে সকাল ও রাতে ট্রেন চলাচলের বিশেষ সূচি নির্ধারণ করা হয়েছে। উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে ও সর্বশেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত ২০ মিনিট পর পর ও সকাল ৭টা ১১ মিনিট থেকে ১০টা ২৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিট পর পর ট্রেন চলবে। এরপর সকাল ১০টা ২৫ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত ১২ মিনিট এবং রাত ৯টা ১ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট হেডওয়েতে ট্রেন চলাচল করবে।

মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে এবং সর্বশেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে উত্তরা উত্তরের উদ্দেশে ছেড়ে যাবে। সকাল ৭টা ১৫ মিনিট থেকে ১১টা ৩ মিনিট পর্যন্ত ১৫ মিনিট এবং সকাল ১১টা ৩ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত ১২ মিনিট পর পর ট্রেন চলবে। এছাড়া রাত ৯টা ৪১ মিনিট থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট পর পর শেষ দিকের ট্রেনগুলো স্টেশন ছেড়ে যাবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের ছুটির দিনগুলোতে গড়ে ১২ থেকে সর্বোচ্চ ২০ মিনিট হেডওয়েতে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) ট্রেন চলবে। এই সময়ে প্রতিদিন আনুমানিক ১৪০টি ট্রিপ পরিচালিত হবে এবং মোট ৭টি ট্রেন সেট প্রস্তুত থাকবে। তবে যাত্রীদের চাপের ওপর ভিত্তি করে ট্রিপ সংখ্যা হ্রাস-বৃদ্ধি করা হতে পারে।

স্টেশনে টিকিট সংগ্রহ ও পাস রিচার্জের ক্ষেত্রেও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা এবং এমআরটি/র‌্যাপিড পাস টপ-আপ করা যাবে। রাত ৯টা ২০ মিনিটের পর স্টেশনের সব টিকিট কাউন্টার এবং অটোমেটিক ভেন্ডিং মেশিন বন্ধ হয়ে যাবে।

শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে দুপুর ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে বেলা ৩টা ৫ মিনিট থেকে সিঙ্গেল জার্নি টিকিট ও র‌্যাপিড পাস কেনা এবং টপ-আপ করা যাবে। এই সময়সূচি অনুযায়ী মেট্রোরেলের সব স্টেশন থেকেই নতুন র‌্যাপিড পাস সংগ্রহ করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের ছুটির দিনগুলোতে যাত্রী সাধারণের যাতায়াতের সুবিধার্থে নতুন এই সময়সূচি কার্যকর হবে। তবে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com