1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
Title :
দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর শোক সভা অনুষ্ঠিত Financial Statements (Q2) of Paramount Insurance Company Limited টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ

অবৈধ ৪৮০ বোতল কোডিন ফসফেট সিরাপসহ ০৩ জনকে রমনা থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৩

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৩.৪২ পিএম
  • ২০২ Time View

সুমন শাহ্, বিশেষ প্রতিনিধি (ক্রাইম): র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে| মাদক ব্যবসায়ী, অপহরণ, হত্যা, অস্ত্রধারী সন্ত্রাসী, জাল নোট ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজ, মানব পাচারকারী, প্রতারক এবং বিভিন্ন মামলার মৃত্যুদন্ড ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে|

এরই ধারাবাহিকতায়, র‍্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল গতকাল ১৯ মে ২০২৬ তারিখ রাত ১১৫০ ঘটিকায় ঢাকা মহানগরীর রমনা থানাধীন ইস্কাটন রোড ইস্কাটন গার্ডেন নৌ-বাহিনী হাউজের পিছনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪৮০ বোতল অবৈধ মাদকদ্রব্য কোডিন ফসফেট সিরাপসহ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য ক| মোঃ জাহাঙ্গীর কবীর (৩৪), পিতা-রবিউল ইসলাম, সাং-রাঢ়ীপুকুর, থানা-শার্শা, জেলা-যশোর, খ| মোঃ কামরুল হাসান (৪২), পিতাঃ মৃত নুর আলী মন্ডল, সাং-পাঁচ কাইবা, থানাঃ শার্শা, জেলাঃ যশোর এবং গ| মোঃ রুবেল মোল্লা (৩৮), পিতাঃ সাহেব আলী মোল্লা, সাং-বাঁশবাড়িয়া, থানাঃ টুঙ্গিপাড়া, জেলাঃ গোপালগঞ্জ’দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়| ধৃত আসামিদের হেফাজত হতে উদ্ধারকৃত কোডিন ফসফেট সিরাপের প্রতিটি বোতলের পরিমান ১০০ মিলিলিটার করে সর্বমোট পরিমাণ (৪৮০x১০০)=৪৮০০০ মিলিলিটার বা ৪৮ লিটার| প্রতিটি বোতলের আনুমানিক মুল্য ৩০০০/- টাকা হিসেবে সর্বমোট মূল্য অনুমান (৩০০০x৪৮০) =১৪,৪০,০০০/- (চৌদ্দ লক্ষ চল্লিশ হাজার) টাকা| যার মধ্যে ৩৩১টি বোতলের গায়ে কাগজের লেবেলে ইংরেজীতে Codeine Phosphate & Triprolidine Hydrochloride Syrup ESkuf, ১১৯টি বোতলের গায়ে কাগজের লেবেলে ইংরেজীতে Codeine Phosphate & Triprolidine Hydrochloride Syrup WINCEREX এবং ৩০টি বোতলের গায়ে কাগজের লেবেলে ইংরেজীতে Codeine Phosphate & Triprolidine Hydrochloride Syrup kuf Relief সহ অন্যান্য তথ্য লেখা আছে| এছাড়াও গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ০১টি সাদা রঙের টয়োটা প্রাইভেট কার যার রেজিঃ নং- ঢাকা মেট্রো- গ ১২-২৭২৩ ও ০১টি সিলভার রঙের এক্সিও ফিল্টার প্রাইভেটকার যার রেজিঃ নং- ঢাকা মেট্রো- গ ৩৭-২৮৬১ এবং ০৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়|

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামিরা দীর্ঘ দিন একে অপরের যোগ-সাজসে পরস্পর সহযোগিতায় বাংলাদেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য কোডিন ফসফেট সিরাপ পরিবহন করে এনে নিজ হেফাজতে রেখে ঢাকা মহানগরীর রমনাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে| ধৃত আসামিরা অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(গ)/৩৮/৪১ ধারায় অপরাধ করেছে|

ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com