1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন
Title :
ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬ দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় “Best Ecotourism Friendly Resort 2026” অর্জন করলো Arunima Resort Golf Club (ARGC) “ক্যাপচার দ্য ফিউচার”- আয়োজনে তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো বাংলাদেশ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি টাইগারপাসে উত্তেজনার পর গ্রাফিতি আঁকায় নিজেই নামলেন চসিক মেয়র শাহাদাত হোসেন সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড

  • আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮.২০ পিএম
  • ৬৪ Time View

মোঃ রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে তরুণী গণধর্ষণ মামলায় তিনজনে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন জেলার ছাতক উপজেলার ভাতাগাঁও ইউনিয়নের হাসামপুর গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র (১) মতিউর রহামান মতিন ও একই গ্রামের খোয়াজ আলীর পুত্র (২) দিলদার হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা (৩) এবং ছাতক উপজেলার সিংচাপইর ইউনিয়নের কামারগাও গ্রামের হাবিবুল ইসলামের পুত্র বিল্লাল হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানার রায় ঘোষণা করেন।

নারী শিশু দমন নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ আজ সোমবার বিকেলে এরায় ঘোষণা করেন।

মামলা সুত্রে জানাযায়, ২০২১ সালের ১১ আগস্ট ওই তরুণী বাবার বাড়ি থেকে পাশের গ্রামের নানা বাড়ি যাওয়ার পথে হাসামপুর পয়েন্ট এলাকার নির্জন স্থানে একা পেয়ে দন্ডপ্রাপ্ত আসামী মতিউর রহমান মতিন ও দিলদার হোসেন তরুণীকে হাওদা বিলে নিয়ে যায়। বিলেরপাড় থেকে নৌকা করে ছাতক উপজেলার সিংচাপইর ইউনিয়নের হাবিপুর গ্রামের মতিউর রহমানের বাড়িতে নিয়ে গিয়ে মতিউর রহমানের চাচাতো বোন জামাই আব্দুল হামিদের বাংলোঘরে আটক করে মতিউর রহমান ও দিলদার হোসেন জোরপূর্বক ধর্ষণ পালাক্রমে ধর্ষণ করে। পরে তরুনীকে জোরপূর্বক নৌকায় তুলে একই ইউনিয়েনের কামারগাও গ্রামের দন্ডপ্রাপ্ত বিল্লাল হোসেনর বাড়িতে নিয়ে যায়। বিল্লাল হোসেন তরুনীকে তার রান্নাঘরে আটকে রেখে জোরর্পূবক পালাক্রমে ধর্ষণ করে। পরে এলাকায় ঘটনাটি ব্যপকভাবে জানাজানি হলে তরুনীর স্বজনরা তাকে ঘটনাস্থ থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

এঘটনায় ১২ আগস্ট ২০২১ সালে নির্যাতিতা তরুনীর ভাই বাদী হলে ছাতক থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। উক্ত মামলার ২ আসামি রায় ঘোষণার সময় আদালতে হাজির থাকলেও বিল্লাল হোসেন পলতাক রয়েছেন। একজন আসামির বিরোদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com