1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Title :
গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত ভাসানী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ডিএমটিসিএলের বহরে ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করবে কারকোপোলো ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স

লক্ষ্মীপুর ইউনিয়ন বাসীর সেবক হতে চান মোঃ ফরাস উদ্দিন

  • আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬, ১০.৩১ পিএম
  • ২২৫ Time View

মোঃ রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: দিনক্ষণের সময় থাকলেও সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৭নং লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে। সম্ভাব্য প্রার্থীরা নানা কৌশলে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। তবে এবারের নির্বাচনী মাঠে সবচেয়ে বড় চমক হিসেবে আবির্ভূত হয়েছেন মাঠগাঁও গ্রামের তরুণ সমাজসেবক ফরাস উদ্দিন। সাধারণ ভোটারদের একটি বড় অংশ তাকে ঘিরেই এখন নতুন সমীকরণ মেলাতে শুরু করেছে।

লক্ষ্মীপুর ইউনিয়নের ভোটাররা এবার চিরাচরিত ধারার বাইরে গিয়ে একজন জনবান্ধব ও কর্মঠ প্রতিনিধি খুঁজছেন। সেই জায়গায় ফরাস উদ্দিনের পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং সাধারণ মানুষের সাথে সহজলভ্যতা তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের ভোটারদের মাঝে তাকে নিয়ে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে।

​ছাত্রজীবন থেকেই সমাজসেবার ব্রত নিয়ে পথ চলা ফরাস উদ্দিনের। স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায়, করোনাকালীন দুর্যোগ কিংবা স্মরণকালের যেকোনো বন্যা পরিস্থিতি—সব সময়ই তিনি ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে ছুটে গেছেন। অসহায় ও দুস্থ মানুষের চিকিৎসা, কন্যা দায়গ্রস্ত পিতাকে সহায়তা কিংবা এলাকার আইন-শৃঙ্খলা ও সামাজিক শান্তি বজায় রাখতে পঞ্চায়েতি বিরোধ মীমাংসায় তার নিরপেক্ষ ভূমিকা সাধারণ মানুষের মাঝে গভীর আস্থার সৃষ্টি করেছে।

​ইউনিয়নের কয়েকজন সচেতন ভোটার জানান, আমরা এমন একজন চেয়ারম্যান চাই যাকে সুখ-দুঃখে সবসময় কাছে পাওয়া যাবে। ফরাস উদ্দিন দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করে আসছেন। তাই এবার দল-মতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষ তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাইছে।

​তৃণমূলের এই জোরালো সমর্থন এবং সাধারণ মানুষের ভালোবাসাকে পুঁজি করে ফরাস উদ্দিন নির্বাচনী মাঠে হেভিওয়েট প্রার্থী হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করছেন বলে মনে করছে সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com