1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

গাইবান্ধায় ‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬, ৭.৩৯ পিএম
  • ২৫৬ Time View

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলায় ,আমরা জুলাই যোদ্ধা জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এ সভায় জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি সভাটিকে প্রাণবন্ত করে তোলে।

শনিবার (১৬ মে ২০২৬) বেলা ২টায় গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ,আমরা জুলাই যোদ্ধা, গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক আমিনুল হক এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব খালিদ হাসান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান প্রেক্ষাপটে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও আদর্শিক অবস্থান সুদৃঢ় রাখা অত্যন্ত জরুরি। তিনি আমরা জুলাই যোদ্ধা,,সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল। তিনি বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দল ও দেশের স্বার্থে কাজ করতে হবে।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন জেলা শাখার যুগ্ম আহ্বায়কবৃন্দ— মো. সাইফুল ইসলাম, মো. সিফাত মন্ডল, মো. এনামুল হক, মো. শামিম মিয়া, মো: আল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় সভাপতির বক্তব্যে আহ্বায়ক আমিনুল হক বলেন, আমরা জুলাই যোদ্ধা” একটি আদর্শভিত্তিক সংগঠন হিসেবে কাজ করছে এবং ভবিষ্যতে এ সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি সংগঠনের প্রতিটি সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ,আমরা জুলাই যোদ্ধা, সংগঠনের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সভা শেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং সকলের সম্মতিক্রমে সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com