1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Title :
শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক বন্ধ প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন ২৪ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে ২০২৭ সালের হজ নিবন্ধন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বিডি থাই ফুড ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

হবিগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

  • আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬, ১১.৪৬ পিএম
  • ২৪১ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখেন পরিবহন মালিক-শ্রমিকেরা। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আজ শনিবার (১৬-মে)২০২৬ দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জ এলাকায় মহাসড়কে বাস দিয়ে ব্যারিকেড সৃষ্টি করেন শ্রমিকেরা। এ সময় মহাসড়কের দুই পাশে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে।

শ্রমিকেরা জানান, দীর্ঘ ৫২ বছর ধরে হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার সড়কে বিরতিহীন পরিবহন চলাচল করে আসছে। কিন্তু সম্প্রতি মৌলভীবাজারের একটি পক্ষ তাদের বাস চলাচলে বাধা দিচ্ছে। ১০ মে মৌলভীবাজারে বিরতিহীন বাস আটকে শ্রমিকদের মারধরের ঘটনাও ঘটে। এর প্রতিবাদে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ সিলেটসহ জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।

পরে প্রশাসনের আশ্বাসে বাস চলাচল স্বাভাবিক হলেও আজ সকালে আবারও মৌলভীবাজারে বাস ও শ্রমিকদের আটকিয়ে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ অংশে অবরোধ কর্মসূচি পালন করে। পরে বেলা আড়াইটার দিকে প্রশাসনের আশ্বাসে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নেন। তবে দ্রুত সমস্যার সমাধান না হলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com