1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Title :
নবীনগরে মাদ্রাসায় ছাত্রের মায়ের সাথে অনৈতিক কাজের সময় উত্তেজিত জনতার হাতে আটক শিক্ষক শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলার কোনো বিকল্প নেই- এমপি জাহাঙ্গীর শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে পরিবারকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে- এমপি মঞ্জু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৭তম বোর্ড সভা অনুষ্ঠিত রবি আজিয়াটা পিএলসির শিরোপা জয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬ নবীনগরে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতার মৃত্যু, সর্ব স্তরের শোক গাইবান্ধায় দৈনিক আইন বার্তা পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত জনগণ চাইলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী সিলেট ও জগন্নাথপুরে যুবলীগ নেতা শিবলুর ত্রাসের রাজত্ব গ্রেপ্তার না হওয়ায় জনমনে আতঙ্ক কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

সিলেট ও জগন্নাথপুরে যুবলীগ নেতা শিবলুর ত্রাসের রাজত্ব গ্রেপ্তার না হওয়ায় জনমনে আতঙ্ক

  • আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬, ৪.৩৫ পিএম
  • ৫৮ Time View

মোঃ রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সিলেটের আওয়ামী যুবলীগ নেতা গুলজার মিয়া ওরফে শিবলু বর্তমানে স্থানীয় বাসিন্দাদের জন্য এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছেন। গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর কিছুদিনের জন্য যুক্তরাজ্যে পাড়ি দিলেও পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সুযোগে দেশে ফিরে এসেছেন তিনি। অভিযোগ উঠেছে জনৈক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় থেকে বর্তমানে তিনি সিলেট ও জগন্নাথপুর এলাকায় পুনরায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।

শিবলুর বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর এলাকায়। তবে বর্তমানে তিনি সিলেটের মেজরটিলা এলাকায় বসবাস করছেন। তার বিরুদ্ধে সিলেট কোতোয়ালি মডেল থানায় ৫/৬/২৫ ইংরেজি তারিখে দায়েরকৃত ৬ নম্বর মামলাসহ একাধিক মামলা রয়েছে। জানা গেছে সিলেটের ওই মামলায় তিনি ১৪৮ নম্বর এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও রহস্যজনক কারণে পুলিশ প্রশাসন তাকে গ্রেপ্তার করছে না বলে স্থানীয়রা অভিযোগ তুলেছেন। এলাকাবাসী জানান তিনি ব্যক্তিগতভাবে মাদকাসক্ত এবং জগন্নাথপুর ও সিলেট এলাকায় মাদকাসক্ত উগ্র সন্ত্রাসী ও ডাকাতদের সমন্বয়ে একটি বিশেষ বাহিনী গঠন করেছেন। এই বাহিনীর মাধ্যমে তিনি বিভিন্ন স্থানে হামলা ও লুটতরাজ চালিয়ে আসছেন। মামলার প্রতিবেদন ও স্থানীয় সূত্র থেকে জানা যায় শিবলু অত্যন্ত চতুরতার সঙ্গে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে আসছেন। জামিনে বা কৌশলে বের হয়ে আসার পর তার তান্ডব আরও বহুগুণ বেড়ে যায়। তার এই ক্রমাগত সন্ত্রাসী কর্মকাণ্ডে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে এবং সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
এই বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ওসি মাইনুল জাকির জানান অভিযুক্ত শিবলুর বিরুদ্ধে থানায় মামলা রয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান ও চেষ্টা অব্যাহত রয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান কোনো অপরাধীকে ছাড় দেওয়ার সুযোগ নেই এবং তাকে আশ্রয়দাতা ব্যক্তিদের বিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে। খুব দ্রুতই তাকে আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ আশ্বাস প্রদান করেছে।

ভুক্তভোগী জনসাধারণ দ্রুত এই চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় শান্তি ফিরিয়ে আনার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মনে করেন শিবলুকে আইনের আওতায় না আনলে এই জনপদের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com