1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Title :
শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক বন্ধ প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন ২৪ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে ২০২৭ সালের হজ নিবন্ধন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বিডি থাই ফুড ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

মাধবপুরে বাউল শিল্পী ডিজে সুমাইয়া স্বামী-সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে

  • আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৮.০৭ পিএম
  • ২৪৭ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নের বৈষ্ঠবপুর গ্রামে ৩ সন্তানের জননী ও স্থানীয় বাউল শিল্পী ডিজে সুমাইয়া স্বামী-সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী সন্তোষপুর গ্রামের এক যুবকের সঙ্গে পূর্বপরিচয়ের সূত্র ধরে গত রবিবার (১০ মে) তিনি পালিয়ে যান। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় মা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার তিন সন্তান।

স্বামী খোকন মিয়া জানান, ২০১৬ সালে তাদের বিয়ে হয় এবং প্রায় ১০ বছর ধরে সংসার করে আসছিলেন তারা। গান-বাজনা করেই চলত তাদের সংসার। তার দাবি, আগে থেকেই ওই যুবকের সঙ্গে সুমাইয়ার সম্পর্ক ছিল। ঘটনার পর থেকে সুমাইয়ার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ করেও কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান খোকন মিয়া। স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান বলেন, অভিযোগ পেলে গ্রাম আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্বামী খোকন মিয়া জানিয়েছেন, তিনি থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com