1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিএটি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইস্টার্ন ইন্স্যুরেন্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রাইম ইন্স্যুরেন্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিজিআইসি কক্সবাজারের ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্ট পাঁচ সংগঠনের সাথে হামদর্দের মতবিনিময় ও সমঝোতা চুক্তি সম্পন্ন ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামের প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বিশ্বমঞ্চে বাংলাদেশের পাবজি দলের জন্য এয়ারটেলের থিম সং সব অপারেটরের গ্রাহকরা স্থানীয় রিটেইলারদের মাধ্যমে নিতে পারবেন টফি সাবস্ক্রিপশন নবযোগদানকারী ইউএনও মো. আব্দুল মালেকের সঙ্গে নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

বিশ্বমঞ্চে বাংলাদেশের পাবজি দলের জন্য এয়ারটেলের থিম সং

  • আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬, ১১.০৫ পিএম
  • ৩৯ Time View

ঢাকা, ১৩ মে ২০২৬: পাবজি মোবাইল গ্লোবাল ওপেন (পিএমজিও) সাউথ এশিয়া ফাইনালসে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের দল ‘এ-ওয়ান ইস্পোর্টস’। টানা তৃতীয়বারের মতো পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় এই পাবজি মোবাইল গেম প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে দলটি।

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পাবজি দলের এই প্রতিনিধিত্বকে সামনে রেখে বিশেষ ‘ইস্পোর্টস এন্থেম’ বা ‘থিম সং’ প্রকাশ করেছে দলটির ব্র্যান্ড পার্টনার রবি আজিয়াটা পিএলসি’র ব্র্যান্ড এয়ারটেল। এটি দেশের ইস্পোর্টস অঙ্গনে কোনো ব্র্যান্ডের উদ্যোগে প্রকাশিত প্রথম পূর্ণাঙ্গ থিম সং।

বিশেষভাবে তৈরি এই গানটি পিএমজিও সাউথ এশিয়া ফাইনালস পর্যন্ত দলের যাত্রা এবং বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গল্প তুলে ধরবে।

রবি আজিয়াটা পিএলসি’র ব্র্যান্ড এয়ারটেল বাংলাদেশ দীর্ঘদিন ধরে এ-ওয়ান ইস্পোর্টসের প্রধান ব্র্যান্ড পার্টনার। এ-ওয়ান ইস্পোর্টস এয়ারটেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছে।

পাবজি মোবাইল গ্লোবাল ওপেন সাউথ এশিয়া ফাইনালসে ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে এ-ওয়ান ইস্পোর্টস। এই টর্নামেন্টে সফল দল অংশ নেবে পাবজি মোবাইল গ্লোবাল ওপেন (পিএমজিও) প্রতিযোগিতায়।

এ-ওয়ান ইস্পোর্টস ও এয়ারটেলের এই অংশীদারত্বকে দেশের গেমিং ও ক্রীড়া জগতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক ইস্পোর্টস প্রতিযোগিতায় বাংলাদেশের এই অংশগ্রহণ স্থানীয় তরুণ গেমারদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে আশা করা হচ্ছে।

ইস্পোর্টস অ্যান্থেম বা থিম সংটির ইউটিউব লিংক : https://www.youtube.com/watch?v=DJoRR-AUIgE

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com