1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার নবীনগরকে মাদকমুক্ত রাখতে ভিন্নধর্মী উদ্যোগ মেয়র প্রার্থী মাসুদ রানার দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার লক্ষে এসবিএসি ব্যাংক পিএলসি.-এর সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বাক্ষর বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

সাংবাদিক শেখ আনোয়ারকে হয়রানিমূলক গ্রেফতারের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

  • আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬, ১০.৩১ পিএম
  • ১৪৭ Time View

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-র সদস্য ও দৈনিক স্বদেশ বিচিত্রার সহ-সম্পাদক শেখ আনোয়ারকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সাংবাদিক সমাজ। রোববার ১০ মে সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সচেতন সাংবাদিক সমাজ’-এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৪ মে গভীর রাতে সাংবাদিক শেখ আনোয়ারকে তাঁর নিজ বাসা থেকে কোনো প্রকার ওয়ারেন্ট ছাড়াই কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুকের নেতৃত্বে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতে পাঠালে সেখান থেকে অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় তাকে খালাস দেওয়া হয়। একে ‘ষড়যন্ত্রমূলক ও হয়রানি’ হিসেবে দাবি করছেন সহকর্মী ও সাংবাদিক নেতৃবৃন্দ। তারা বলেন, ওয়ারেন্ট ছাড়া গভীর রাতে একজন সংবাদকর্মীকে তুলে নেওয়া স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। ষড়যন্ত্রমূলক এই গ্রেফতারের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে ভীতি সঞ্চার করা হচ্ছে।

‘সচেতন সাংবাদিক সমাজ’-এর আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে কামরাঙ্গীরচর থানার ওসি গোলাম ফারুককে প্রত্যাহার করতে হবে। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সিনিয়র সাংবাদিক জাকির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আহমেদ আবু জাফর, দৈনিক স্বাধীন সংবাদের সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, দৈনিক স্বদেশ বিচিত্রার সহযোগী সম্পাদক ডাঃ মুহাম্মদ আবু তাহের, ডিইউজের সদস্য হুমায়ুন কবির, কবির হোসেন টিটু, ফটো সাংবাদিক এম খোকন শিকদার, তাজউদ্দিন আহমেদ, নুরুল আফসার, রাসেল আহমেদ, বাবুল দাস লালা, জেসমিন জুঁই প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com