1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Title :
Bookmakers non AAMS: guida all’app e all’esperienza mobile নবীনগরে মরহুম দেনু মিয়া দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করলেন এমপি কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার কবি মোঃ মামুন মোল্যার ৩০তম জন্মদিন আজ নবীনগরে ফসলি মাঠ থেকে সরকারি মূল্যে ধান সংগ্রহ শুরু সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, এগ্রো, মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬ পারিবারিক দ্বন্দ্বের জেরে বাঘায় গৃহবধূর আত্মহত্যা ঈদুল আজহায় বাড়ছে ট্রেন সার্ভিস, চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন ঈদকে সামনে রেখে উন্নয়নকাজ, কিছু এলাকায় ১৩ দিন বিদ্যুৎ বন্ধ ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

রেমিট্যান্স প্রবাহে স্বস্তি, রিজার্ভ বেড়ে ৩৫.৩৩ বিলিয়ন ডলার

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১২.২৩ পিএম
  • ৮৩ Time View

হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি রেমিট্যান্স আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্বস্তিতে রয়েছে।

বুধবার (৬ মে) পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা যায়, দেশের মোট গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের দিনের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে।

যদিও আন্তর্জাতিক মানদণ্ড আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী এই সময়ে রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, রিজার্ভের এই সামান্য বৃদ্ধি মূলত ধারাবাহিক রেমিট্যান্স প্রবাহের ফল। গতকাল ৫ মে একদিনেই প্রবাসী আয় এসেছে ১৬১ মিলিয়ন ডলার। আর মে মাসের প্রথম পাঁচ দিনে মোট রেমিট্যান্স এসেছে ৬১৬ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের ৪৭৭ মিলিয়ন ডলারের তুলনায় প্রায় ২৯ দশমিক ১ শতাংশ বেশি।

সাম্প্রতিক মাসগুলোতেও রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী অবস্থানে রয়েছে। গত মাসে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ২৭৫ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের চেয়ে চলতি বছরের একই সময়ে ৩৭ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ৪ হাজার ৫৭৫ কোটি টাকা বেশি। এর আগে মার্চে রেকর্ড ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ এবং ৩১৭ কোটি ৯ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৫ মে পর্যন্ত সময়ে মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২৫ দশমিক ০১ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৯ দশমিক ৭ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com