1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম পিছিয়েছে, নতুন তারিখ ১৬ সেপ্টেম্বর সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস নর্থ আমে‌রিকায় গবর্ণমেন্ট ল্যবরেট‌রি হাই স্কুল এর  প্রাক্তন ছাত্রদের উৎসবমুখর প‌রি‌বে‌শে বনভোজন সাতক্ষীরার আশাশুনিতে রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

মিড-রেঞ্জ ব্যবহারকারীদের জন্য স্মুথ গেমিং অভিজ্ঞতা নিয়ে এলো ইনফিনিক্স হট ৭০

  • আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬, ১.১৭ পিএম
  • ১৩৯ Time View

গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের সবশেষ হট সিরিজের ডিভাইস ‘হট ৭০’ উন্মোচন করেছে। পারফরম্যান্সের ওপর জোর দিয়ে তৈরি স্মার্টফোনটি গেমিং এবং প্রতিদিনের ব্যবহারে আরও স্মুথ এবং এনগেজিং অভিজ্ঞতা দিতে নতুন সব ফিচার নিয়ে এসেছে।

‘প্লে ইন কালার, উইন ইন গ্লোরি’—ধারণায় নিয়ে আসা হট ৭০ স্মার্টফোনটিতে পারফরম্যান্স, ডিসপ্লের স্মুথনেস এবং ব্যাটারির ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যারা মোবাইল গেমিং এবং মাল্টিটাস্কিং করেন, তাদের জন্য এটি শক্তিশালী অপশন। আগের জেনারেশনগুলোর তুলনায় এই ফোনের প্রসেসর, ডিসপ্লে এবং ব্যাটারি ব্যাকআপ আরও বৃদ্ধি করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা একটি ব্যালেন্সড এবং রেসপন্সিভ অভিজ্ঞতা পান।

ডিভাইসটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি১০০ আল্টিমেট চিপসেট, যা সব ধরনের ব্যবহারের সময় ফোনের স্পিড ঠিক রাখে। এর ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ভিডিও গেমে ৯০ এফপিএস পর্যন্ত সাপোর্ট করে, যার ফলে গেমের ভিজ্যুয়াল যেমন পরিস্কার দেখায়, তেমনি রেসপন্স পাওয়া যায় দ্রুত। বিশেষ করে যারা স্মুথ গেমিং পছন্দ করেন, তাদের জন্য এই অভিজ্ঞতা হবে আরও ইমার্সিভ এবং মজার।

ফোনটিতে রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি, যা সারাদিন নিশ্চিন্তে ব্যবহারের সুযোগ দেয়। এছাড়া টানা ব্যবহারে ফোন যাতে গরম না হয় এবং স্পিড ঠিক থাকে, সেজন্যব্যবহার করা হয়েছে ‘বাইপাস চার্জিং’ প্রযুক্তি।

ডিজাইনের দিক থেকে ফোনটি বেশ স্টাইলিশ এবং ট্রেন্ডি। বিশেষ করে থার্মো অরেঞ্জ ভ্যারিয়েন্টটির রঙ পরিবর্তনের ফিচারটি ব্যবহারকারীকে এক ভিন্ন অভিজ্ঞতা দেয়। ডিভাইসটিতে আছে ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস মেইন ক্যামেরা, যা দিয়ে বেশ ডিটেইলড ছবি তোলা যায়। আর সুন্দর সেলফি বা ভিডিও কলের জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা, যা ব্যহারকারীদের প্রতিদিনের চাহিদা পূরণে কাজ করে।

ফোনটি হাতে ধরলে যেমন আরামদায়ক, তেমনি টানা অনেকক্ষণ ব্যবহারের জন্যও বেশ জুতসই। পারফরম্যান্স আর ব্যবহারের স্বাচ্ছন্দ্যের মধ্যে দারুণ এক ব্যালেন্স রাখা হয়েছে ফোনে, যা বর্তমান সময়ের ব্যবহারকারীদের সব চাহিদা পূরণ করবে।

হট ৭০ পাওয়া যাচ্ছে ১২৮ জিবি স্টোরেজের সাথে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টে। চাইলে দুটি ভ্যারিয়েন্টেই বাড়ানো যাবে ভার্চুয়াল র‍্যাম। ফোন দুটির দাম রাখা হয়েছে যথাক্রমে ১৮,৯৯৯ টাকা এবং ২১,৯৯৯ টাকা। এছাড়া ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের আরও একটি ভ্যারিয়েন্টে খুব শীঘ্রই বাজারে আসবে।

সাধ্যের মধ্যে যারা ভালো পারফরম্যান্স খুঁজছেন, তাঁদের জন্য ইনফিনিক্স হট ৭০ হতে পারে সেরা পছন্দ। এর স্পিড, ব্যাটারি আর সহজ সব ফিচার যেমন আপনার প্রতিদিনের কাজকে সহজ করবে, তেমনি গেম খেলার আনন্দকেও বাড়িয়ে দেবে বহুগুণ।

ইনফিনিক্সের বিস্তৃত পোর্টফোলিওর মধ্যে প্রতিটি সিরিজ ভিন্ন ভিন্ন ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী ডিজাইন করা হয়েছে। গেমিংকে অগ্রাধিকার দিয়ে ডিজাইন করা হয়েছে জিটি সিরিজ, যাতে নির্বিঘ্নে খেলা যায় জনপ্রিয় গেম পাবজি মোবাইল। নোট সিরিজটি ফ্ল্যাগশিপ-ধাঁচের লাইনআপ হিসেবে ডিজাইন করা, যা পেশাজীবীদের জন্য উপযোগী। আর হট সিরিজ, যার মধ্যে রয়েছে হট ৭০, আকর্ষণীয় ডিজাইন, স্মুথ পারফরম্যান্স এবং দৈনন্দিন ব্যবহারের সুবিধার ওপর জোর দিয়ে ডিজাইন করা হয়েছে। এই সিরিজ তরুণ ব্যবহারকারীদের জন্য, বিশেষ করে যারা গেমিং, কনটেন্ট তৈরি এবং ফটোগ্রাফি উপভোগ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com