1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধি শীর্ষে মীর আক্তার সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক মাধবপুরে মহাসড়ক দখল করে রিক্সার দাপট যানজটে ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর আইএফআইসি ব্যাংক ও আকিজ রিসোর্স এর মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক চুক্তি স্বাক্ষর দারাজ ৫.৫ মেগা ইদ সেল: গিভঅ্যাওয়ে ও বিশেষ সব অফারে এই ঈদে দারাজের দারুণ চমক ডাসকো ফাউন্ডেশনের ‘সাওয়াব’ প্রকল্প উদ্বোধন, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময়  ও শিক্ষা বিষয়ক ক্যাম্পেইন, খাদ্য বিতরণ

মাধবপুরে মহাসড়ক দখল করে রিক্সার দাপট যানজটে ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি

  • আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬, ১১.১১ পিএম
  • ৩৯ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর পৌর শহর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে রিক্সার বেপরোয়া চলাচল ও যত্রতত্র পার্কিংয়ের কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারী, স্থানীয় বাসিন্দা এবং দূরপাল্লার যাত্রী সাধারণ। বিশেষ করে মাধবপুর বাজার দখল করে শত শত রিক্সা এলোমেলো ভাবে দাঁড়িয়ে থাকায় প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে একদিকে যেমন যাতায়াতে সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে বাড়ছে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি।

সরেজমিনে দেখা যায় মহাসড়কের মাধবপুর বাজার অংশে রিক্সা চালকরা, ট্রাফিক আইন তোয়াক্কা না করে সড়কের মাঝখানেই যাত্রী ওঠানামা করাচ্ছেন। ব্যস্ততম এই সড়কের অর্ধেক জায়গা রিক্সার দখলে থাকায় বাস ও ট্রাকসহ অন্যান্য ভারী যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। স্থানীয় বাসিন্দা বিএনপির নেতা মাসুদ আলী জানান, মহাসড়কে রিক্সা চলাচল নিষিদ্ধ থাকলেও প্রশাসনের কার্যকর নজরদারি না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রতিদিন কাজে যাওয়ার সময় বাজার এলাকায় ২০ থেকে ৩০ মিনিট যানজটে আটকে থাকতে হয় বলে তিনি অভিযোগ করেন।

পরিবহন চালকরাও এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন। বাসচালক শফিক মিয়া জানান, রিক্সার কারণে হঠাৎ ব্রেক চাপতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার উপক্রম হয়। স্থানীয় ব্যবসায়ী স্বপ্ন রায় জানান, বাজারে নির্দিষ্ট রিক্সার স্ট্যান্ড না থাকায় চালকরা যেখানে-সেখানে রিক্সা দাঁড় করিয়ে রাখছেন, যা ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব ফেলছে। দ্রুত নির্দিষ্ট স্থানে স্ট্যান্ড স্থাপন ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

এ বিষয়ে মাধবপুর ট্রাফিক জোনের ইন্সপেক্টর টিআই মোঃ জাকির হোসেন বলেন, জনসচেতনতার অভাব ও বিকল্প ব্যবস্থার অভাবে সমস্যাটি পুরোপুরি দূর করা যাচ্ছে না। তবে শিগগিরই বিশেষ অভিযান চালিয়ে মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী রিক্সার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, মহাসড়কে রিকশার অবস্থান ও যানজট সৃষ্টির বিষয়ে হাইওয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com