1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Title :
‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল ১৭–১৯ সেপ্টেম্বর ঢাকায় ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬ দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি.-এর ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ছয় দোকান ভস্মীভুত বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ভ্যাট পরিশোধের পরও বাড়তি সুদ দাবি, এনবিআরের কাছে পূবালী ব্যাংকের আবেদন

রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময়  ও শিক্ষা বিষয়ক ক্যাম্পেইন, খাদ্য বিতরণ

  • আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬, ৭.৪৪ পিএম
  • ১৩২ Time View

শাকিল আহম্মেদ,স্টাফ রিপোর্টার:নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ১৪ টি এসএসসি পরীক্ষা কেন্দ্রের  শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময়  ও শিক্ষা বিষয়ক ক্যাম্পেইনসহ খাবার বিতরণ  করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ৩ মে রবিবার দুপুরে পূর্বাচলের জনতা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অভিভাবকদের সাথে মতবিনিময় ও শিক্ষা বিষয়ক ক্যাম্পেইন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, রুপগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শরীফ হোসাইন,রুপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান,রুপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিয়াদ হাসান শামিম, ইউনিয়ন যুবদলনেতা হাবিজুল ইসলাম, রুপগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সভাপতি রাসেল আহমেদ, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি রাসেল রাজা, ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া, বিএনপি নেতা মামুন ভূইয়া, আরিফ হোসাইন, আরিফ মিয়া প্রমুখ

এ সময় আবু মোহাম্মদ মাসুম অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, এসএসসি পরীক্ষার্থীরা আমাদের আগামী প্রজন্মের অহংকার। তাদের দেশগড়ার কাজে যোগ্য করে গড়ে তুলতে হবে। এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের সচেতন হতে হবে। মাদকমুক্ত পরিবেশে পড়াশোনা করাতে হবে। আমরা রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা  উপজেলার ১৪ টি কেন্দ্রে নারায়ণগঞ্জ ১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশে তৎপর আছি। ইতিমধ্যে পরীক্ষা কেন্দ্রে আগত অভিভাবকদের বসার জায়গা, রান্না করা খাবার,পানীয় বিতরণ  করে সেবা অব্যাহত রেখেছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com