1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
Title :
হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

ভবিষ্যতের লক্ষ্যে বিনিয়োগের মাধ্যমে সিঙ্গার বাংলাদেশ-এর ধারাবাহিক প্রবৃদ্ধি অব্যাহত

  • আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৯.২৩ পিএম
  • ১৭৯ Time View

ঢাকা, [২৩ এপ্রিল ২০২৬]: তুরস্কের কচ হোল্ডিং-এর ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান বেকো’র সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (Q1) ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রেখেছে। এই অর্জন কোম্পানির দীর্ঘমেয়াদী কৌশলের প্রতিফলন।

চলতি বছরের প্রথম তিন মাসে সিঙ্গার বাংলাদেশ ৫.৮ বিলিয়ন টাকা রাজস্ব আয় করেছে, যা গত বছরের একই সময়ের (৫.৬ বিলিয়ন টাকা) তুলনায় ৩.৪% বেশি। বৈশ্বিক অস্থিরতা, জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে বিক্রয়ের সাময়িক ধীরগতি এবং ঈদুল ফিতরের দীর্ঘ  ছুটির মধ্যেও এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

সিঙ্গার বাংলাদেশ এই প্রান্তিকে মোট মুনাফা ও পরিচালন মুনাফা স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। তবে, আর্থিক ব্যয় (financial costs) বৃদ্ধি পাওয়ায় নিট মুনাফার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে, যার ফলে ৫৫৯ মিলিয়ন টাকা নিট লোকসান হয়েছে। শেয়ার প্রতি আয় (EPS), নিট সম্পদ মূল্য (NAV) এবং শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS)-এর মতো প্রধান আর্থিক সূচকগুলোতেও প্রতিফলন ঘটেছে।

এর এই ফলাফল চলমান কৌশলগত বিনিয়োগের প্রেক্ষাপটে দেখা উচিত। বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন-এ (BSEZ) অত্যাধুনিক উৎপাদন কারখানা স্থাপন, নিজস্ব এয়ার কন্ডিশনার উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং রপ্তানি বাজার সম্প্রসারণের মাধ্যমে সিঙ্গার বাংলাদেশ একটি দীর্ঘমেয়াদী ও টেকসই প্রবৃদ্ধির ভিত্তি রচনা করছে।

ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে, সিঙ্গার বাংলাদেশ পণ্যের উদ্ভাবন, উন্নত রিটেইল অভিজ্ঞতা এবং শক্তিশালী কাস্টমার এনগেজমেন্টের মাধ্যমে বাজারের সুযোগগুলো কাজে লাগানোর দিকে মনোনিবেশ করছে। ‘ডুয়াল-ব্র্যান্ড’ কৌশল এবং স্থানীয় উৎপাদনে ধারাবাহিক বিনিয়োগের প্রেক্ষিতে আত্মবিশ্বাসী যে, নিকট-ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠে দীর্ঘমেয়াদী ও টেকশই প্রবৃদ্ধির লক্ষে এসকল কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com