1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
Title :
জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা । উপজেলা পর্যায়ে দ্বিতীয় দামুড়হুদা ও তৃতীয় আলমডাঙ্গা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং কাতারপ্রবাসী সিআইপি জসিম উদ্দিনের অর্থায়নে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন বাংলাদেশে লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ভি৮০ আমেরিকা নিউইয়‌র্কের তিরা‌শিয়ান গ্রুপ সা‌র্কেল ৮৩’৮৫ এর বা‌র্ষিক মিলন‌মেলা উদযাপন লভ্যাংশ ঘোষণা করেছে পাওয়ারগ্রিড

বিশেষ অভিযানে ২১লক্ষ ২১হাজার টাকা মূল্যের ৭০কেজি ৭০০গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৩,৭০,৫০০/টাকা সহ ০২জন মাদক সম্রাটকে গ্রেফতার করেছে র‌্যাব-১

  • আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৭.৪১ এএম
  • ২৬৮ Time View

সুমন শাহ্, বিশেষ প্রতিনিধি (ক্রাইম): এলিট ফোর্স হিসেবে র‌্যাব আইন-শৃঙ্খলা নিরাপত্তা ডিউটির পাশাপাশি ছিনতাই, খুন, ধর্ষণ, ডাকাতি ও মাদক কারবারীদের গ্রেফতারের অগ্রণী ভূমিকা পালন করছে। র ্যাব-১ সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্প মাদক ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ ও কার্যকরী পদক্ষেপ গ্রহণে সর্বদা সচেষ্ট।

এরই ধারাবাহিকতায় গত ২১/৪/২০২৬ তারিখ গাজীপুর জেলার পুবাইল থানাধীন মীরের বাজারে এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা ডিউটি করাকালীন গোপন সূত্রে সংবাদ পায় যে, গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন হরতকি তলা সাকীনে বাইকিং পাম্পের পিছনে আলে আক্তারের সিকদার মহলের দ্বিতীয় তলায় মোঃ দাদন মিয়া এর ভাড়া করা ফ্লাট বাসার উত্তর-পূর্ব কোনার রুমে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য গাজা মজুদ রেখে ক্রয় বিক্রয় করছে । ঘটনার সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণে কালিয়াকৈর থানাধীন হরতকিতলা সাকিনে বাইকিং পাম্পের পিছনে আলেয়া আক্তারের সিকদার মহলের দ্বিতীয় তলায় পৌঁছলে আসামি মোঃ দাদন মিয়া (৩২) ও আসামি মোঃ শিহাব উদ্দিন (২২) পালানোর চেষ্টা কালে বর্ণিত রুমের ভিতর ইং ২২/০৪/২০২৬ তারিখ আনুমানিক সময় রাত্র ০৩:০০ ঘটিকার সময় উক্ত মাদক সম্রাটদের গ্রেফতার করতে সমর্থ হয়। ধৃত আসামিদের দেখানো ও তাদের শয়ন কক্ষের খাটের নিচ হতে নিজ হাতে বাহির করে দেওয়া মতে আলামত (১) ৭০ কেজি ৭০০ গ্রাম ওজনের অবৈধ মাদকদ্রব্য গাঁজা যার সর্বমোট মূল্য ২১ লক্ষ ২১ হাজার টাকা আলামত (২) মাদক বিক্রয়লদ্ধ নগদ টাকা ৩,৭০,৫০০/- (তিন লক্ষ সত্তর হাজার পাচশত) টাকা; আলামত (৩) ০২ টি স্মার্ট মোবাইল ফোনসহ উপস্থিত স্বাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা হয়।

বর্ণিত আলামত সমূহ বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করতঃ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com