1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৭.৩৮ পিএম
  • ১৫৪ Time View

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এর আয়োজনে বিগত ১৮ বছরের ধারাবাহিকতায় ২৩ থেকে ২৫ এপ্রিল, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), কুড়িল, ঢাকায়, তিন দিনব্যাপী চলছে বাংলাদেশের সবচেয়ে বড় ও সুপ্রতিষ্ঠিত অটোমোটিভ বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬’। অটো সিরিজ অব এক্সিবিশন্স বাংলাদেশের অধীনে একই সাথে অনুষ্ঠিত হচ্ছে ‘১৯তম ঢাকা মোটর শো ২০২৬’, ‘১০ম ঢাকা বাইক শো ২০২৬’, ‘৯ম ঢাকা অটো পার্টস শো ২০২৬’, ‘৮ম ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৬’ এবং ‘৩য় ইলেকট্রিক ভেইকল (ইভি) বাংলাদেশ এক্সপো ২০২৬’।

২৩ এপ্রিল, বৃহস্পতিবার প্রদর্শনীসমূহের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মেহেরুন এন. ইসলাম, প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, সেমস-গ্লোবাল (ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক)। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম.এ. কামাল বিল্লাহ; ড. অনুপম সাহা (যুগ্ম-সচিব), পরিচালক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি); বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর মহাপরিচালক গাজী এ কে এম ফজলুল হক এবং জাবেদ আহমেদ, অতিরিক্ত সচিব (অব.), বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় উপস্থিত থাকতে পারেননি – সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, শেখ রবিউল আলম এমপি।

‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬’ এর এবারের আয়োজনে জাপান, ভারত, চীন, মালয়েশিয়া, জার্মানি, যুক্তরাজ্যসহ ১০টি দেশের বিভিন্ন ব্র্যান্ড, ৭০টিরও বেশি কোম্পানি, ২০০টি বুথ নিয়ে অংশগ্রহণ করছে। প্রদর্শনীতে মিতসুবিশি, টয়োটা, মার্সিডিজ বেঞ্জ, হুন্ডা, এমজি, প্রোটন, চাঙ্গান, গ্যাক মোটরস, ডংফেন প্রভৃতি ব্র্যান্ডের নতুন মডেলের গাড়ি প্রদর্শিত হচ্ছে। এছাড়া, টু-হুইলার ব্র্যান্ডগুলোর মধ্যে আছে জিহো বাংলাদেশ, সিএফ মটো বাংলাদেশ, লংজিয়া, ভিমোটো প্রভৃতি। বাণিজ্যিক যানের মধ্যে আছে ফোটন, ফোরল্যান্ড প্রভৃতি। প্রদর্শনীতে আরো রয়েছে আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের মোটর পার্টস এবং বৈদ্যুতিক যান তথা ইলেকট্রিক ভেইকল (ইভি)।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com