1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিবিএস ক্যাবলস লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে ওরিয়ন ফার্মা প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা । উপজেলা পর্যায়ে দ্বিতীয় দামুড়হুদা ও তৃতীয় আলমডাঙ্গা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং কাতারপ্রবাসী সিআইপি জসিম উদ্দিনের অর্থায়নে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

সিলেটে বিএনপির নেত্রী ও সাংবাদিক সেজে স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারে ২ লক্ষ টাকা চাঁদা দাবী

  • আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৫.২৩ পিএম
  • ২৭৬ Time View

সিলেট প্রতিনিধি : সিলেটে কখনও বিএনপির নেত্রী কখনও সাংবাদিক সেজে সিলেটের স্টেডিয়াম মার্কেটে স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারে ২ লক্ষ টাকা চাঁদা দাবী অভিযোগ পাওয়া গেছে সিলেট মহানগর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক লাকী আহমেদের বিরুদ্ধে। ২১ এপ্রিল ২০২৬ইং (মঙ্গলবার) রাত ৯.৩৪ মিনিটে ০১৬১৫৪৯৫১৫৫ নাম্বার থেকে সিলেট মহানগর বিএনপির মহিলা সাংগঠনিক  ও দৈনিক যুগ যুগান্তর পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে থাকে বলে অভিযোগ করেন স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারে পরিচালক স্বপ্না বেগম। তিনি অভিযোগ করেন বিগত কয়েক মাস থেকে লাকি ও বাপ্পী নামের ব্যক্তিত্বয়রা তার থেরাপি সেন্টারে বার বার হানা দিয়ে চাঁদা চেয়ে আসছে,চাঁদা না দেওয়াতে থাকে নানা ভাবে হয়রাণী ও হত্যা, অপহরণের হুমকি প্রদান করে থাকে।

সূত্রে জানা যায় লাকি এক সময়  সিলেট মহানগর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিল, বিভিন্ন অসমাজিক কার্যকলাপের কারণে দল থেকে বহিস্কার করা হয় তাকে। সরকার পরিবর্তনে সাথে সাথে লাকি বিএনপির নেত্রী সেজে সিলেট শহর বিভিন্ন উপজেলায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জিম্মি করে নানা ভাবে হয়রাণী করে আসছে। এদিকে দৈনিক যুগ যুগান্তর পত্রিকার সিলেট ব্যুরো চীফ সাংবাদিক পরিচয়ে সিলেট বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে সমঝোতার নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে লাকি ও বাপ্পী নামে এদের বিরুদ্ধে। কথিত ওই সাংবাদিক বিভিন্ন পত্রিকার ভুয়া আইডি কার্ড ব্যবহার করে ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষকে হুমকি দিয়ে চাঁদা আদায় করেন। এছাড়া অভিযুক্ত ব্যক্তি নিজেকে ভূঁইফোড় অভিযোগ বার্তা নামে একটি পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দেন।

ব্যবসায়ীদের অভিযোগ, লাকির আক্তার ওরফে লাকি আহমেদের নেতৃত্বে সাংবাদিক ও বিএনপির নেত্রী পরিচয়ে সংঘবদ্ধ কয়েকটি চক্র সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হয়রানি করে আসছে। চক্রটি ভুক্তভোগীদের নামে প্রথমে নিজের ফেসবুক আইডিতে মিথ্যা সংবাদ প্রকাশ করে। এরপর আর কোনো সংবাদ হবে না বলে নির্দিষ্ট পরিমাণ চাঁদা দাবি করে আর সেই টাকা না দিলেই শুরু হয় ধারাবাহিক ভাবে মিথ্যা সংবাদ প্রচার এবং ফেসবুক পোস্ট। (বিস্তারিত আসছে ধারাবাহিক প্রতিবেদনে)

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com