1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

মোটরসাইকেল ক্রেতাদের বীমা সুবিধা দিতে হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  • আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৫.৫৯ পিএম
  • ১৪৫ Time View

দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং বিশ্বের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড হিরো বাংলাদেশ (এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিঃ)-এর মধ্যে এক যুগান্তকারী সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে এখন থেকে দেশে বিক্রিত প্রতিটি হিরো মোটরসাইকেলের সাথে ক্রেতারা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের বিশেষ বীমা সুরক্ষা সুবিধা উপভোগ করবেন।

সম্প্রতি এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিঃ-এর সিএফও এবং কোম্পানি সেক্রেটারি জনাব বিজয় কুমার মন্ডল, এফসিএ এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর সিইও (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ এমদাদ উল্লাহ।

চুক্তির মূল লক্ষ্য ও গুরুত্ব: এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হলো মোটরসাইকেল রাইডারদের পথচলাকে আরও নিরাপদ করা এবং গ্রাহকদের মোটরসাইকেল ক্রয়ের সাথে সাথেই একটি নির্ভরযোগ্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করা। বাংলাদেশের অটোমোবাইল এবং বীমা খাতের মধ্যে এই ধরনের সমন্বয় একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স এর মাননীয় ডিরেক্টর জনাব মোঃ শরীফ হাসান, এফসিএস বলেন আমরা জানি, বীমা সুবিধা বা আর্থিক কাভারেজ কখনো হারানো প্রাণ ফিরিয়ে দিতে পারে না। তবে একজন রাইডারের অনাকাঙ্ক্ষিত মৃত্যু বা দুর্ঘটনায় তার পরিবার যেন অন্তত অর্থনৈতিকভাবে ভেঙে না পড়ে, এই বীমা সেবা সেই কঠিন সময়ে সহায়ক ভূমিকা পালন করে। দুর্ঘটনা কখনোই আমাদের কাম্য নয়, তবে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকা জরুরি। গ্রাহকদের সেই মানসিক ও আর্থিক প্রস্তুতি নিশ্চিত করতেই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স-এর সিইও (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ এমদাদ উল্লাহ বলেন, “বীমা সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জীবনকে ঝুঁকিমুক্ত করতে আমরা নিরলস কাজ করছি। হিরো বাংলাদেশের সাথে এই অংশীদারিত্ব রাইডারদের অনাকাঙ্ক্ষিত ঝুঁকি মোকাবিলায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।”

অন্যদিকে, হিরো বাংলাদেশ-এর পক্ষ থেকে বক্তব্যে; এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিঃ-এর সিএফও এবং কোম্পানি সেক্রেটারি জনাব বিজয় কুমার মন্ডল, বলেন, “দুর্ঘটনাজনিত কারণে কোনো পরিবার যেন বিপর্যয়ের মুখে না পড়ে, সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই প্রয়াস। বিশেষ করে আগামী কোরবানির ঈদের আগে প্রতিটি বাইকের সাথে এই বীমা সুবিধা নিশ্চিত করার মাধ্যমে আমরা গ্রাহকদের জীবন ও পরিবারকে সুরক্ষিত করতে চাই।”

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে দেশে বীমা সচেতনতা বৃদ্ধি পাবে এবং গ্রাহকরা সাশ্রয়ী উপায়ে মানসম্মত বীমা সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com