
মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় এসএসসি পরীক্ষাকে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণের লক্ষ্যে কক্ষ পরিদর্শকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
২০ এপ্রিল (সোমবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান একাডেমিক সুপারভাইজার এম এম শারাফাত হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, কালিয়া উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খালিদ আহমদ উসমানী, আইসিটি কর্মকর্তা প্রস্ফুট মন্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা যেন সুন্দর ভাবে সম্পূর্ণ হয়, সে বিষয়ে সবাইকে আন্তরিক ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। পরীক্ষার নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করে কক্ষ পরিদর্শকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে আরো বলা হয় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply